অন্য ভুবনে কখনও ভ্রমণে গেলে ওই ভ্রমণের কঠিন নিয়ম হচ্ছে, ওখানে কোথাও অসঙ্গতি মনে হলেও 'এটা সরিয়ে-ওটা সরিয়ে' মাতব্বরি করা যাবে না। অযথা কিছুতেই হাত দেওয়া যাবে না! যেমন ধরুন, অকারণে আপনি ফট করে একটা কাক মেরে ফেললেন।
সর্বনাশ কিন্তু করে ফেললেন! ওখানেও একটা 'ট্রেরাম্প' আছে। প্রোগ্রামিংটা এভাবেই করা ছিল, যে কাকটাকে আপনি হত্যা করলেন সেই কাকটা ট্রেরাম্পের বালকবেলায় তার দু-চোখ গেলে দেবে। সে অন্ধ হয়ে গুলিস্থানের মত কোন-এক জায়গায় ভিক্ষা করবে।
কিন্তু এখন ফল হবে ভিন্ন, কালে-কালে ট্রেরাম্প বড় হবে এবং লক্ষ-লক্ষ মানুষ মেরে ফেলবে! প্রকারান্তরে আপনি একটা কাক হত্যা করে লক্ষ-লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী হলেন।
যাই হোক, অন্য ভুবন বাদ এই ভুবনের কথা বলি। পাকিস্তান নামের দেশটার জনগণের কুৎসিত একটা অভ্যাস আছে। যত্রতত্র মুত্র-বিসর্জন করা। পার্লামেন্টে আইনবিদ দ্বারা আইন পাশ করার জন্য বিল উত্থাপিত হল:
যে বান... রাস্তায় মুত্র-বিসর্জন করবে তাকেই 'শুট-অন-সাইট'।
কিন্তু সংসদ সদস্যরা খানিকটা দ্বিধায় পড়ে গেলেন কারণ এদের মধ্যে একজন চৌকশ সামরিক কর্মকর্তাও আছেন। তাকে গুলি করা হবে, কি হবে না? এরিমধ্যে পার্লামেন্টে একটা গাধা ঢুকে পড়ে:

No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।