'দেশবিরোধী সার্টিফিকেট' বিলি করেন ইনি:
ইনি কে? একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা, এ টি এম আজহারুল ইসলাম।
আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় দেন। এই নিয়ে মন্তব্য করা থেকে বিরত রইলাম!
কিন্তু এই লোক ১৯৭১-কে স্রেফ অস্বীকারই করছে না, উপেক্ষা করছে অন্য ভূবনের নিতল কষ্টের কথা! একজন আলতাফ মাহমুদ ৭১-এ কেমন ত্যাগ স্বীকার করেছেন তা এই প্রজন্ম বিস্মৃত হয়েছে :
আহা, এদের কী-এক আস্ফালন! এরা দুম করে বলে বসে মুক্তিযুদ্ধের ত্যাগ বাদামের খোসা! [১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫]
অন্যরা কেবল অস্বীকারই করে না বলার চেষ্টা করে, ৭১-এর চেয়ে ২৪ বড়—'বাপের চেয়ে পোলা বড়'! আর এ আগ বাড়িয়ে—গলা বাড়িয়ে বলছে,
"যারা ৭১ নিয়ে মায়াকান্না করবে তারা বাংলাদেশ-বিরোধী!"
জোকস এপার্ট, ৭১-এ যারা রাজাকারদের সার্টিফিকেট বিলি করত এরা এখন দেশপ্রেমিকের সনদ বিলি করে!
এখন ৭১ নিয়ে কথা বলাটা এরা যে কেবল অপরাধ মনে করে না সদর্পে 'বাংলাদেশ বিরোধী' আখ্যা দেয়, এদের এই দুঃসাহসের উৎস কি?
আমাদের বড় অহংকারের যায়গা—একজন বীর বিক্রম, একজন কর্নেল অলি যখন ২০২৬-এ এসে 'ইয়েতে ভাসা গা ঘিনঘিনে একজন পোকামানব' হয়ে যান:
সূত্র:
১. সাদী মহাম্মদ: http://www.ali-mahmed.com/2013/07/1971.html
২. মশিহুর রহমান: http://www.ali-mahmed.com/2009/10/blog-post_06.html
৩. সুরুয মিয়া: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_28.html
৪. উক্য চিং: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_8752.html
৫. ভাগিরথী: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_6057.html
৬. প্রিনছা খেঁ: http://www.ali-mahmed.com/2009/01/blog-post_27.html
১০. মুক্তিযুদ্ধে সুইপার: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_8807.html
১১. নাইব উদ্দিন আহমেদ: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_2292.html
১৪. শুয়োর চড়ানো একজন বীরপ্রতীক...: https://www.ali-mahmed.com/2013/07/blog-post_1.html?m=1
১৫. লালু: http://www.ali-mahmed.com/2009/01/blog-post.html
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।