▼

Monday, October 19, 2026

কার পাপ—হে পরম করুণাময়, তোমার কাছে জমা রইল!

সৌদিতে ২জন বাংলাদেশীর শিরোচ্ছেদ করা হয়েছে। কেউ জানে না! অথচ তিন বছর আগে থেকেই এই মামলা চলমান—আপিলে এই রায় হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও জানেন না!

তিনি জানেন না, কেন? তাহলে এই দেলোয়ার হোসেন নামের রাষ্ট্রদূতকে আমাদের ট্যাক্সের টাকায় বেতন দেই, কেন? তাকে ২৪ ঘন্টার মধ্যে ঢাকায় ফেরত এনে জিজ্ঞাসাবাদ করে স্থির করার হোক, তার চাকুরি থাকবে, কি থাকবে না।

শামা ওবায়েদ নামের আমাদের এই মন্ত্রী বাহাদুর বলছেন, অনৈতিক কাজের জন্য। আমাদেরকে আবার সবকও দিচ্ছেন। 'এটা যে আমাদের জন্য শিক্ষা', তা জেনেও আমরা শিক্ষিত হলাম!

বাই দ্য ওয়ে, সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান যে মেঘনা আলমের সঙ্গে লটরপটর করেছিলেন (চুইংগামের সাথে কি-কি চাবিয়েছে এটার বিস্তারিত মেঘনা আলমের কাছ থেকে একটু জেনে নিয়েন) এই সমস্ত তথ্য আপনি জানেন না, তাই না?
আফসোস, আপনার সময়ে এই ঘটনাটা ঘটলে বাংলাদেশের প্রচলিত আইনে কঠিন-একটা মামলা ঠুকে দিতেন, না? বলা যায় না মুন্ডু নাই করে দিতেন।  বাতাসে ভেসে বেড়াত দুহাইলানের পাগড়ি ...!

আমাদের মন্ত্রী মহোদয় এও জানাচ্ছেন, তিনি নাকি এই খুন সম্বন্ধে হালে, ২০২৬ সালের ১৪ অক্টোবর অবগত হয়েছেন এবং বাংলাদেশ মিশন নামের অথর্ব প্রতিষ্ঠানেরও নাকি এই বিষয়ে জানা ছিল না! অথচ তিন বছর ধরে এই মামলা চলছিল...!


বাস্তবে এই ঘটনাটা কিন্তু ২০২৩ সালের!


অংকে কাঁচা হওয়ার কারণে (তিন নং নাকি আঠারো—পাশে ইউএনও আবার মাথাও নাড়ছেন) তিনি ২০২৩ সালকে ২০২৬ সালের সঙ্গে গুলিয়ে ফেলেছেন:


এক মন্ত্রী আরেক মন্ত্রীকে ছাড়িয়ে যান!
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হুমায়ুন কবির বলছেন, সৌদি আরবের সাথে আমাদের 'জেনেভা কনভেনশন'...! তিনি কোনটা জেনেভা কনভেনশন আর কোনটা ভিয়েনা কনভেনশন এটাই জানেন না!

আমাদের মত সাধারণ-কেউ হলে, 'অনেকদিন পর একজন অমানুষ দেখলাম' এটা বলতে পারলে ভাল লাগত কিন্তু তিনি নাকি একজন আইনপ্রণেতা! তাই বলতেই হয়, 'এই জীবনে একজন নিষ্পাপ-পবিত্র মানুষ দেখলাম'! কী অবলীলায়ই না এই পবিত্র মানুষ বলছেন,
এই পাপীদের লাশ যেন দেশে না আসে!


এই প্রতিবেদন সত্য হয়ে থাকলে লানত বর্ষিত হোক:

আহারে, পবিত্র মানুষের পবিত্র নগরী! 


আহারে-আহারে! কী পবিত্র-কী পবিত্র!


আল্লাহ না করেন, এই সমস্ত 'পবিত্র স্যারদের' বউ-ঝিরা কেউ-যদি পেটের দায়ে ওই পবিত্র নগরী থেকে একবার ঘুরে আসত!


ওরা এত পবিত্র-এত পবিত্র! এক নারীর কাছে জোর করে বাপও যায়, ছেলেও যায়! [০]

আসলে এদেরকে কোন অর্থে মানুষ বলা চলে? আল্লাহ হয়তো এদেরকে হেদায়েত করার জন্যই সমস্ত নবীদের ওখানেই পাঠিয়েছিলেন।


পাপের এক নগরী!


আচ্ছা, ডিয়ার, সৌদি শাসক সালমান, খাসোগিকে কয় টুকরা করিয়েছিলেন?
ওহ না, টুকরো হিসাব করার তো সময় পাওয়া যায়নি—এসিডে গলিয়ে ড্রেনে ভাসিয়ে দিয়েছিলেন কি?
জানি-জানি, আপনি বলবেন আমাকে কী কেউ দেখেছে নিজের হাতে খুন করতে? আমি কি আপনাকে গোল্ডা মায়ারের সেই বিখ্যাত উক্তি মনে করিয়ে দেব?
"কাউকে খুন করা আর খুন করার সিদ্ধান্ত দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই!"
হজ এবং দরিদ্র দেশের লোকজনেরা আপনার দেশে ধর্ম-পেটের দায়ে যায় বলেই কী আপনি তাদের সন্তানকে মেরে ফেলে একটু জানাবেনও না! আপনি কি ভিয়েনা কনভেশনের [*] আওতাভুক্ত না?

চুমু খাওয়ার অপরাধে (কারণ এই অতি ব্যস্ত জায়গায় এর বেশি কিছু করার সুযোগ তাদের ছিল না) আপনি কল্লা উড়িয়ে দিলেন। বেশ-বেশ!
ইয়ে, অপার ক্ষমতার অধিকারী ডিয়ার কিং সালমান,  ট্রাম্প যে তার পশ্চাদদেশে আপনাকে চুমু খেতে বলেছিল; খেয়েছিলেন?
অফিসের একটু  ঝামেলার কারণে এই বিষয়ে বিশদ আর খোঁজ রাখতে পারিনি, তা পরে কি হলো...?  

... ... ... 
এই যে আরেকটা বিরাট বিজ্ঞানী এক পদার্থ চলে এসেছেন! হেলিকপ্টারে করে ঘুরে-ঘুরে ওয়াজ করে টাকা নেবেন আর আজগুবি-সব কথা বলবেন! গুইসাপ নাকি বাঁচে ৭৫০ বছর, মানুষের ব্রেনের ওজন ৬০ গ্রাম [১]...!
কী আজব, ইন্টারভিউ করতে গিয়ে এই সমস্ত প্রশ্ন একে না-করে খালেদ মুহিউদ্দিন পারলে ইয়েতে খানিকটা ইয়ে করে দেন!
ইনি বলছেন ওরা জেনা করেছিল! ওখানে ডাইরেক্ট উপস্থিত ছিলেন! চোখগুলো পাঞ্জাবির হাতায় ভাল করে ঘষে তারপর দেখে বলেছেন। 
ব্যাটা, এটা জেনা, না? আর মসজিদে-মাদ্রাসায় বলাৎকার করলে [২, ৩] সেটা 'গরুর চ্যানা' ওরফে গরুর চোনা হয়? তখন বলার জন্য মুখটা কই থাকে!
এই আব্বাসী, এ নাকি ইসলামি স্কলার! নিজেই নিজেকে গ্রান্ড মুফতি দাবী করে! এ বলছে এই শিরোচ্ছেদ নাকি ১০০ পার্সেন্ট সঠিক!

অথচ ব্যভিচার-জেনার জন্য কোরানে কোথাও মেরে ফেলার কথা বলা নাই [**]—১০০ দোররা মারার কথা আছে!
হাদিসে আছে, বিবাহিত হলে রজম করা মানে মেরে ফেলা[***]!
আর সৌদি আরবে শিরোচ্ছেদ জেনার জন্য হয় না [****!

মোল্লারা যে মাহফিল করে টাকা নেন এই বিষয়ে কিন্তু 'কবি নিরব'! মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়িয়ে যাও টাকা নেওয়া চলে কিন্তু মাহফিলের নামে টাকা নিয়ে এরা স্রেফ ধর্মকে বিক্রি করছে!

এক আব্বাসিই এক মাহফিলে নেন মিনিমাম ৪০ হাজার টাকা। এই লোকের আবার হেলিকপ্টার ছাড়া চলে না কারণ একাধিক মাহফিল করতে হয়। গড়ে ১ লাখ টাকা ধরলে মাসে আয় ৩০ লাখ টাকা! ধরে নেন, আব্বাসীর দাস্ত বা বিভিন্ন কারণে মাসের কিছু দিন ওয়াজ না-করার কারণে ১০ লাখ বাদ—তাও মাসে ২০ লাখ!
এবং বিধবা-দরিদ্র একজন মহিলা ব্যাংকে টাকা রাখলে সরকার তাঁর কাছ থেকেও ট্যাক্স কেটে রাখবে। কিন্তু আব্বাসীর অন্যায্য টাকা ট্যাক্স ফ্রি। আবার এই আব্বাসীই ওই অসহায় দরিদ্র মহিলা হারাম খান বলে ফতোয়া দেবেন কিন্তু নিজের বেলায় বোবা হয়ে যাবেন। 

কী অদ্ভুত ফতোয়া দেন এই আব্বাসী!
বাই দ্য ওয়ে, এই লোক লিপিস্টিক লাগায় নাকি!

দয়া করে আমাকে একটু বুঝিয়ে দেন কোন যুক্তিতে, ধর্মীয় ব্যাখ্যায় ওয়াজ করার নামে এই টাকা হালাল!

এই যে আরেক অপদার্থ, নির্বোধ! মহিউদ্দিন মোহাম্মদ নামের স্বঘোষিত দার্শনিক, এ নিজেকে নিজেই দার্শনিক-বুদ্ধিজীবী টাইটেল দিয়ে বসে আছে!
এটা তার সোশ্যাল মিডিয়ায় এটা প্রসব করেছে। তার এই প্রসববেদনার প্রতি সম্মান রেখেই বলি,  আপনি একটা ইতর, স্রেফ ইতর!
পরে..., দ্য ডিসেন্টের ফ্যাক্ট-চেকে দেখা যায় মহিউদ্দিন মোহাম্মদের দেওয়া এই তথ্য-ছবি ভূয়া!
পূর্বে মহিউদ্দিন মোহাম্মদকে ইতর বলার জন্য দুঃখ প্রকাশ করি। আসলে সে ইতর না, একটা চুতিয়া! 

* Vienna Convention on Consular Relations 1963, Article 36:
"Communication and contact with nationals of the sending State
1. With a view to facilitating the exercise of consular functions relating to nationals of the sending State:
(a) consular officers shall be free to communicate with nationals of the sending State and to have access to them. Nationals of the sending State shall have the same freedom with respect to communication with and access to consular officers of the sending State;
(b) if he so requests, the competent authorities of the receiving State shall, without delay, inform the consular post of the sending State if, within its consular district, a national of that State is arrested or committed to prison or to custody pending trial or is detained in any other manner. Any communication addressed to the consular post by the person arrested, in prison, custody or detention shall also be forwarded by the said authorities without delay. The said authorities shall inform the person concerned without delay of his rights under this subparagraph;
(c) consular officers shall have the right to visit a national of the sending State who is in prison, custody or detention, to converse and correspond with him and to arrange for his legal representation. They shall also have the right to visit any national of the sending State who is in prison, custody or detention in their district in pursuance of a judgment.

2. The rights referred to in paragraph 1 of this Article shall be exercised in conformity with the laws and regulations of the receiving State, subject to the proviso, however, that the said laws and regulations must enable full effect to be given to the purposes for which the rights accorded under this Article are intended."
—Source: Nations, Treaty Series Vol. 596, p. 261.

** ব্যাভিচার বা জিনা নিয়ে কোরানে আয়াত:
১. জিনার [অবৈধ যৌনসংযমের] কাছে যেয়ো না; এ অশ্লীল ও মন্দ পথ। (১৭ সুরা বনি-ইসরাইল: ৩২)

২. আর তারা আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে ডাকে না, আল্লাহ্ যাকে যথার্থ কারণ ছাড়া হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করেনা, আর ব্যভিচার করে না। যারা এসব করে তারা শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাদের শাস্তি বাড়ানো হবে আর সেখানে তারা হীন অবস্থায় চিরকাল থাকবে। (২৫ সুরা ফুরকান: ৬৮-৬৯)

৩. হে নবিপত্নীগণ! যে-কাজ স্পষ্টত অশ্লীল তোমাদের মধ্যে কেউ তা করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আর এ আল্লাহর জন্য সহজ। (৩৩ সুরা আহজাবঃ ৩০)

৪. তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে তোমরা চারজন সাক্ষী নেবে, যদি তারা সাক্ষ্য দেয় তবে তাদের ঘরে আটক করবে, যে-পর্যন্ত না তাদেরকে মৃত্যু হয় বা আল্লাহ্ তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন। আর তোমাদের (পুরুষদের) মধ্যে যে-দুজন এ করবে তাদেরকে শাস্তি দেবে। তবে যদি তারা তওবা করে ও শুদ্ধ হয় তবে তাদেরকে রেহাই দেবে। আল্লাহ তো ক্ষমা করেন, দয়া করেন। (৪ সুরা নিসাঃ ১৫-১৬)

৫. (যারা ডান হাতের তাঁবে রয়েছিল) বিয়ের পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি স্বাধীন নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যারা ব্যাভিচারকে ভয় করে এ তাদের জন্য। আর তোমরা ধৈর্য ধরলে তো তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (৪ সুরা নিসাঃ ২৫)

৬. এ এক সুরা আমি অবতীর্ণ করেছি ও এর মধ্যে দিয়েছি অবশ্যপালনীয় বিধান। এর মধ্যে আমি স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি যাতে তোমরা সতর্ক হও। ব্যভিচারিণী ও ব্যভিচারী, ওদের প্রত্যেককে একশো দোররা মারবে। আল্লাহর বিধান কার্যকর করতে ওদের ওপর দয়ামায়া যেন তোমাদেরকে অভিভূত না করে, যদি তোমরা আল্লাহর ও পরকালে বিশ্বাসী হও। বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারী কেবল ব্যভিচারিণী বা অংশীবাদিনীকেই এবং ব্যভিচারিণী কেবল ব্যভিচারী বা অংশীবাদিকে বিয়ে করবে। বিশ্বাসীদের জন্য এদেরকে বিয়ে করা অবৈধ।
যারা সাধ্বী রমণীর প্রতি অপবাদ আরোপ করে ও সপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করে না তাদের আশিবার কষাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষ্য নেবে না। এরাই তো সত্যত্যাগী। তবে যদি এরপর ওরা তওবা করে ও নিজেদের কাজ সংশোধন করে তবে তো আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
আর যারা নিজেদের স্ত্রীর ওপর অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কোনো সাক্ষী নেই তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে, সে আল্লাহর নামে চারবার শপথ করে বলবে যে, সে অবশ্যই সত্য বলছে, আর পঞ্চমবার বলবে, 'সে যদি মিথ্যা বলে তবে তার ওপর আল্লাহর অভিশাপ নেমে আসবে।' তবে স্ত্রীর শাস্তি বন্ধ করা হবে যদি সে চারবার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দেয় যে, তার স্বামীই মিথ্যা বলছে, আর পঞ্চমবার বলে, 'তার স্বামী সত্য বললে তার নিজের ওপর আল্লাহর গজব নেমে আসবে।' তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে আর আল্লাহ্ তওবা গ্রহণ না করলে এবং তিনি তত্ত্বজ্ঞানী না হলে (তোমরা কেউ অব্যাহতি পেতে না)। (২৪ সুরা নূরঃ ১-১০)

৭. যাদের বিয়ের সামর্থ্য নেই, আল্লাহ্ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম পালন করে। আর তোমাদের ডান হাতের তাঁবের দাসদাসীর মধ্যে কেউ (তার মুক্তির জন্য) লিখে নিতে চাইলে তাদেরকে লিখে দাও, যদি তোমরা তাদেরকে ভালো জান। আল্লাহ্ তোমাদের যে-সম্পদ দিয়েছেন তা থেকে তোমরা ওদেরকে দান কর। তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের টাকাপয়সার লোভে তাদেরকে ব্যভিচারীণী হতে বাধ্য কোরো না। তবে কেউ যদি তাদেরকে বাধ্য করে, তাদের ওপর সেই জবরদস্তির জন্য আল্লাহ্ তো তাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন। (২৪ সুরা নূরঃ ৩৩)

৮. বিশ্বাসী সচ্চরিত্রা নারী ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হল, যদি তোমরা তাদেরকে মোহর প্রদান কর বিয়ের জন্য, ব্যভিচার বা উপপত্নী গ্রহণের জন্য নয়। (৫ সুরা মায়িদা: ৫)

অনুবাদ: কোরান শরীফ, মুহাম্মদ হাবিবুর রহমান 

*** রজম বা হত্যা করার সহীহ হাদিস:
১. Narrated Ibn `Abbas: `Umar said, "I am afraid that after a long time has passed, people may say, 'We do not find the Verses of the Rajam (stoning to death) in the Holy Book,' and consequently they may go astray by leaving an obligation that Allah has revealed. Lo! I confirm that the penalty of Rajam be inflicted on him who commits illegal sexual intercourse, if he is already married and the crime is proved by witnesses or pregnancy or confession. Sufyan added, I have memorized this narration in this way. `Umar added, Surely Allah's Messenger carried out the penalty of Rajam, and so did we after him."
বাংলা: উমর (রা.) বলেন, আমি আশঙ্কা করি দীর্ঘদিন পর লোকেরা বলবে কোরানে রজমের আয়াত নেই, তাই আল্লাহর নাজিল করা ফরজ ছেড়ে তারা পথভ্রষ্ট হবে। জেনে রাখো, বিবাহিত কেউ যিনা করলে এবং সাক্ষী, গর্ভ বা স্বীকারোক্তি দ্বারা প্রমাণিত হলে তার উপর রজম ওয়াজিব। আল্লাহর রাসূল রজম করেছেন, আমরাও তারপর করেছি। (Sahih al-Bukhari 6829) 
লিংক:https://sunnah.com/bukhari:6829

২. Narrated Ibn `Abbas: When Ma'iz bin Malik came to the Prophet, the Prophet said to him, "Probably you have only kissed (the lady), or winked, or looked at her?" He said, "No, O Allah's Messenger!" The Prophet said, using no euphemism, "Did you have sexual intercourse with her?" The narrator added: At that, (i.e. after his confession) the Prophet ordered that he be stoned (to death). a077

বাংলা: মায়িয বিন মালিক নবীর কাছে এসে যিনা স্বীকার করলে, নবী (সা.) বললেন, "তুমি হয়তো শুধু চুমু খেয়েছো বা ইশারা করেছো?" সে বললো না। তখন নবী স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করলেন, "তুমি কি তার সাথে সহবাস করেছো?" স্বীকার করার পর নবী তাকে পাথর মেরে হত্যার আদেশ দিলেন। (Sahih al-Bukhari 6824)
লিংক:https://sunnah.com/bukhari:6824

৩. Narrated `Abdullah: Allah's Apostle said, "The blood of a Muslim who confesses that none has the right to be worshipped but Allah and that I am His Apostle, cannot be shed except in three cases: In Qisas for murder, a married person who commits illegal sexual intercourse and the one who reverts from Islam (apostate) and leaves the Muslims." 
বাংলা: যে মুসলিম কালেমা পড়ে, তার রক্ত হালাল নয় তিনটি কারণ ছাড়া: (১) হত্যার বদলে হত্যা, (২) বিবাহিত অবস্থায় যিনাকারী (الثيب الزاني), (৩) দ্বীন ত্যাগকারী মুরতাদ। (Sahih al-Bukhari 6878)
লিংক:https://sunnah.com/bukhari:6878
**** কোরান এবং হাদিসের আলোকে কোন প্রকারেই সৌদি এদের শিরোচ্ছেদ করতে পারে না! কোরানে হত্যার কথা নেই। হাদিসে হত্যার কথা আছে তবে বিবাহিত হলে। এটাও ধোপে টেকে না!
এরা অন্য পথে হেঁটেছে! সারাংশ হচ্ছে:
"যদি এটা জেনাই হয়, তাহলে শরিয়া অনুযায়ী শাস্তি হওয়ার কথা ছিল ১০০ দোররা বা রজম। শিরশ্ছেদ হলো কিভাবে? কারণ সৌদি জানে এটা জেনা হিসেবে প্রমাণ করা যাবে না, ৪ জন সাক্ষী নেই, স্বীকারোক্তি নেই। তাই তারা 'মসজিদের পবিত্রতা'র নামে তা'জির দিয়ে গলা কেটেছে।"

সূত্র:
০. সৌদি আরব নামের অমানবিক এক রাষ্ট্র: https://www.ali-mahmed.com/2026/10/m-rayhan-kabir-httpswww.html?m=1
১. আব্বাসি, এক মহা বিজ্ঞানী: https://www.ali-mahmed.com/2026/10/blog-post_12.html?m=1
২. জেনা-বলাৎকার: https://www.ali-mahmed.com/2026/09/blog-post_08.html?m=1
৩. বলাৎকার  এবং শরিয়া আইন: https://www.ali-mahmed.com/2026/06/blog-post.html?m=1


  

1 comment:

  1. অনেক অনেক তথ্যসমৃদ্ধ লেখা! এত বিস্তারিতভাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

    ReplyDelete

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।