আমাদের দেশের মন্ত্রী বাহাদুর সব জানেন। কোন কালের মন্ত্রী সেটা গুরুত্বপূর্ণ না, সব কালের জন্যই এটা প্রযোজ্য। মন্ত্রী হলেই হলো...!
আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পূর্বেও একবার শিক্ষার দায়িত্বে ছিলেন। এবং হেলিকপ্টারে করে হুটহাট হাজির হয়ে ত্রাস সৃষ্টি করেছিলেন।
এবার তিনি এই বয়সেও যে ভঙ্গিতে সংসদে প্রবেশ করলেন তা সিনামাকেও হার মানায়!
তেল ক্রাইসিসে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ৩ দিন অন-লাইন ক্লাস হবে ৩ দিন অফ-লাইনে মানে সশরীরে। মন্ত্রী বাহাদুর বলেছেন এর উপর তো আর কথা চলে না কিন্তু এই বাচ্চা ছেলেটির কথা ভিন্ন:
এই বাচ্চাটা যেটা বলছে আমি তার সঙ্গে ১০০ ভাগ একমত। স্কুলে ৫০ টা বাচ্চার জন্য ২টা ফ্যান ঘুরবে বাসায় ৫০টা বাচ্চার জন্য ৫০টা ফ্যান! এখন তো এসির অভাব নেই—ফার্মের মুরগি বাচ্চাগুলো এসি ছেড়ে বসে থাকবে।
আর ফোন কোম্পানিগুলো ডেটা বিক্রির নামে যে লুটপাট করছে তা নিয়ন্ত্রণ বহির্ভূত।
তিনি আবার স্কুলের বাচ্চাদের কাছে জানতে চাইছেন তারা খালেদা জিয়ার নাতনি প্রধানমন্ত্রীর মেয়ের নাম জানে কিনা?
তিনি এটাও সোল্লাসে বললেন,
তোমরা রাজনীতি করবা জায়মা রহমানের সাথে...।
রাজনীতিই যদি মূল উদ্দেশ্য থাকে তাহলে পড়াশোনা করে আর কী হবে!
আমাদের মন্ত্রী বাহাদুর যেটা বুঝতে পারছেন না সেটা ছোট-ছোট বাচ্চারা বুঝতে পারছে। কিন্তু মন্ত্রী বলে কথা!
যেমনটা ছোট একটা বাচ্চা জানে মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে হয়, 'স্পারকল ক্যান্ডেল' না—এই মন্ত্রীবাহাদুর এটা জানেন কিনা সেটা একটু কষ্ট করে এই ভিডিও ক্লিপ দেখলে বোঝা যাবে।

No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।