ভারত মীর জাফরের বংশধরের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে; নাতি-পুতি, পুতি-তস্য পুতি, তা প্রায় ১৫০ জনের অধিক!
আহা, ভারত নীতিবোধ দেখে এক চোখে পানি, এক চোখে জল চলে এলো। এমনিতে 'মীর জাফর' নামটি ঘৃণ্য কেন তা একটা বাচ্চাও জানে। অন্তত 'মীর জাফর' বললে বুঝতে পারে এর সঙ্গে 'কু' জড়িত!
মীর জাফর যে ভয়াবহ অন্যায় করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, সহজ করে বললে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। নইলে, কে জানে, হয়তো আমাদের ইতিহাস অন্য ভাবে লেখা হতো।
কিন্তু কথা হচ্ছে, একালের মীর জাফর কী নাই! আছে তো, দেশে-দেশে! আমাদের বংগালদেশেও আছে। কিন্তু যেহেতু সেকালের মীর জাফরের নিবাস ভারতে এবং ওই একজনের পাপে তার চৌদ্দপুরুষকে শাস্তি দেওয়া হচ্ছে; তা ভারতে মীর জাফর নাই!
মোদি যে দেশের মান-সম্মান-আত্মসম্মান সব বিকিয়ে দিয়েছেন—'সেকালের মীর জাফর' রাণীর পায়ে আর 'একালের মীর জাফর' রাজা ট্রাম্পের পায়ে।
না, এটা আমার কথা না; রাহুল গান্ধীর কথা। আহা, রাহুল গান্ধীর কথা তো আর বেদবাক্য না।
আর মোদিজি ট্রাম্পকে স্যার-স্যার করে মুখে ফেনা তুলে ফেলারই কথা! সরি টু সে, এটাও আমার কথা না! ট্রাম্পের মুখের কথা—অবশ্য ট্রাম্পের মুখ কোনটা এটা একটা গবেষণার বিষয়। আমার সেই মেধা নেই, বয়সও নেই নইলে এই বিষয়ে একটা পিএচডি বাগিয়ে নিতাম।
যাইহোক, মোদিজি যে নেতানিয়াহু-ইসরালকে ফাদার-ফাদারল্যান্ড বলবেন এতে অবাক হওয়ার কী আছে! এটাও মোদিজির নিজের মুখে কথা! আমার না...!
ফাদারল্যান্ড-মাদারল্যান্ড, আমার জন্মের পূর্বে, এদের বিবাহ হয়েছিল সম্ভবত, আমার দেখার সুযোগ হয়নি! এরপরই 'গরুল্যান্ড' জন্ম নিল। এবং গো-মুত্র দিয়ে গরুল্যান্ড বিশুদ্ধ হলো [১]।
তা ওদের পার্লামেন্টেই এই নিয়ে যা বলা হচ্ছে:
তবে বিষাদের সঙ্গে বলি, এটা আমার কথা। তা একালের 'মীর জাফর' মোদির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না?
সূত্র:
১. গো-রক্ষা, বেলের শরবত...: https://www.ali-mahmed.com/2009/04/blog-post_289.html?m=1




No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।