▼

Friday, October 30, 2026

দেওয়ানবাগী, না-না-না, আপনি মারা যেতে পারেন না!

দেওয়ানবাগী পীর মরে গেছেন, সত্যি-সত্যি! আমি বিশ্বাস করি না! কেউ যদি আমার দিকে বন্দুক তাক করে—কেউ যদি আমাকে তোপ দিয়ে উড়িয়ে দিয়ে চায়, তাও না!

এ আমি বিশ্বাস করি না! আমাদের মত সাধারণ মানুষ যে ৫ মিনিট শ্বাস আটকে রাখতে পারে না পেছন দিয়ে শেষ বাতাস বেরিয়ে যায়—আমাদের মত, সাধারণ মানুষের মত আচরণ দেওয়ানবাগীর  করলে চলবে?
উঠুন পীর, উঠুন! আপনার ড্রাম-সমান পেট নিয়ে।

আপনাদের কি বিশ্বাস হয়, দেওয়ানবাগির ছেলে যখন জেলখানায় আটক ছিলেন তখন তিনি ধমকাচ্ছেন স্বয়ং আল্লাহকে! 


আহা, এমন অসীম ক্ষমতাধর-কেউ মরেন কেমন করে! কোন স্টাইলে? ইশ-শ, সাধারণ-একটা মানুষের মত ইয়ে দিয়ে বাতাস বেরিয়ে গেল এ-ও কী সম্ভব। বাংলা সিনেমার মত ডায়লগ বলি, 'না-না-আ, এ আমি বিশ্বাস করি না'! 

দেওয়ানবাগি বলছেন, তিনি পীর না পীরের বাপের, তারও বাপের বাপ—তিনি লক্ষ-লক্ষ পীর জন্ম দেন!

দেওয়ানবাগির ওখানে গেলে নাকি রসুলকে দেখা যেত:

আহারে, সময় থাকতে সাধন হলো না—সময় থাকতে কেন গিয়ে রাসুলকে দেখে আসলাম না!

দেওয়ানবাগির এই বক্তব্যের বর্ণনা আমি দিতে পারব না। যার আগ্রহ আছে তিনি এই ভিডিও ক্লিপটা দেখে নেবেন দয়া করে!

আহা, মধু-মধু! 

একটা আরেকটাকে ছাড়িয়ে যায়!

দেওয়ানবাগীর কাছে নবীর জামা আছে এটা অবলীলায় বলছেন, যেটা লোকজনকে নাকি তিনি একজন দেখিয়েছেনও!
৩৩টা উট এবং ৩৩টা উটনির দামে নবী নাকি জামা বানাতেন। 

বটে রে, দেওয়ানবাগী! মিচিও কাকুর মাল্টিভার্সের কথা নাহয় বাদই দিলাম [১]। অল্প কয়েকটা তথ্য শেয়ার করি, হে দেওয়ানবাগী!
০. মাল্টিভার্স হিসাব থেকে বাদ!
১. যেটা আমরা দেখতে পাই, Observable Universe— যার ব্যাস ৯৩ বিলিয়ন আলোকবর্ষ! 
২. এই ১টা ইউনিভার্সের মধ্যে গ্যালাক্সি আছে প্রায় ২ ট্রিলিয়ন!
৩. এই ২ ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে আমাদের 'মিল্কিওয়ে' একটা অতি সাধারণ গ্যালাক্সি।
৪. এই অতি সাধারণ ১টা মিল্কিওয়ের মধ্যেই নক্ষত্র আছে প্রায় ৪০০ বিলিয়ন!
এর মধ্যে সূর্য একটা সাধারণ নক্ষত্র, অতি সাধারণ একটা বামন নক্ষত্র! এখানে সূর্যের দু'পয়সা দাম নাই।
৫. কিন্তু এই ১টা সূর্যের ভেতর পৃথিবী রাখা যাবে ১৩ লক্ষটা!
৬. পৃথিবী নামের এই গ্রহটার আয়তন ৫১ কোটি বর্গকিমি, আর এর মধ্যে বাংলাদেশের আয়তন হচ্ছে, ১,৪৮,৪৮০ বর্গকিমি। মানে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হলো মাত্র ০.০২৯%। আবার বাংলাদেশের মধ্যে আপনার অবস্থান, আরামবাগ... মানে থুথু ফেললে অজস্র ছিটার একটা ছিটাও না!
এই অকল্পনীয় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন—অসীম ক্ষমতাধর, তাঁকে যে-আপনি ধমক দেওয়ার ক্ষমতা রাখন; সেই আপনি ৭০ বছর বয়সে মরতে পারেন না! নো, নেভার...! 
'এ হাইস্যকর, অতি হাইস্যকর'!

আমি নিশ্চিত, আপনি ৭o বছর কোন ছার—আপনি তো বাঁচবেন ৭০০ বছরও না, ৭০০০ বছর, ৭ লাখ বছর, ৭ আলোকবর্ষ...! 
আমরা জানি আপনার মরার কোন সুযোগ নাই। আপনি আছেন আমাদের মাঝেই ...! আমি যখন তাড়াহুড়ায় অফিসে যাব তখন  অজান্তেই হয়তো আপনার পা মাড়িয়ে দেব, খেয়াল করব না! বা পাশের টেবিলে আপনি চুকচুক করে চা খাচ্ছেন আমি হয়তো লক্ষই করব না। কিন্তু আপনি মরে গেছেন এটা আমাকে বিশ্বাস করতে বলবেন না যেন, ভুলেও না!

আলোর গতি ছাড়িয়ে আপনি আসাযাওয়া করেন কিন্তু হয়তো খেয়াল করেননি! বাই দ্য ওয়ে, ক্ষমাপ্রার্থনাপূর্বক, দেওয়ানবাগী, আলোকবর্ষ বিষয়টা আপনি বোঝেন তো? আলোর গতিতে ছুটলে ১ বছরে যতটুকু যেতে পারবেন। মানে প্রতি সেকেন্ডে ২,৯৯,৭৯২, প্রায় ৩ লাখ কিমি গতিতে ১ বছরে যতটুকু যাওয়া যায়!
১৯৭৭ সালে আমরা একটা যান পাঠিয়েছিলাম, বুঝলেন দেওয়ানবাগী। পৃথিবী থেকে পাঠানো সেই যান 'ভয়েজার-১' ছুটছে ৫ সেপ্টেম্বর, ১৯৭৭ সাল থেকে। 
গতি: ১৭ কিমি/সেকেন্ডে (আলোর গতি ২,৯৯,৭৯২/সেকেন্ডে) এখন পর্যন্ত যেতে পেরেছে মাত্র ২৫.৮ বিলিয়ন কিমি (২৫৯০ কোটি কিমি)!
এখনও, আজ পর্যন্ত, ১ আলোকবর্ষ দূরের কথা, মাত্র ১ আলোক-দিনও যেতে পারেনি! রিপিট, আলোক-দিন! ১ বছর হিসাবে ১ দিনও না!
এই তো সামনে, এই বছরে—১৮ নভেম্বর ২০২৬, বাংলাদেশ সময় বিকাল ৪:১৬ মিনিটে ১ দিন অতিক্রম করবে!
বেয়াদবি নেবেন না, আপনি তো আবার কয়েক আলোকবর্ষ দূরে গিয়ে মুত্র বিসর্জন করে ফিরে আসার ক্ষমতা রাখেন। এসে, তেল চিটচিটে ব্যাগ হাতে কোনও দুর্গন্ধময় বাজারে শোল মাছ কেনেন!
ওহো, ভুলেই গিয়েছিলাম, আপনার মত পীরদের তো আবার নিজ হাতে বাজার করতে হয় না! মুরিদরা সব করে দেয়—রিপিট, সব! ইয়ে-ও! 

আচ্ছে, এটা আবার ভুল বললাম, আপনার কয়েক আলোকবর্ষ দূরে গিয়ে ইয়ে বিসর্জন করতে হবে কেন! আপনার খাওয়া-বর্জ্য ত্যাগ এই সমস্ত হ্যাপা তো কখনও ছিল না। এখনও নাই কারণ আমি বিশ্বাস করি না আপনার মত বিপুল ক্ষমতাধর কারও মৃত্যু হতে পারে!

* আমাদের 'ধর্মের দন্ডটা' যারা ধরে আছেন তারা অবলীলায় পিটিয়ে মেরে ফেলেন শামীম নামের একজন মানসিক অসুস্থ মানুষকে [২], তারা পুড়িয়ে মারে ফেলেন দিপু দাসকে [৩]! (এর পেছনের কারণ হিসাবে আমাদের চুতিয়া বুদ্ধিজীবী শহিদুল আলম আবার এই নিয়ে আমাদেরকে কিচ্ছা শোনান, হাসিনা, জনগণের ক্ষোভ, রেজিম ব্লা-ব্লা-ব্লা!)

যাই হোক, সবিনয়ে জানতে চাই, ওহে, ধর্মের দন্ডধারী লোকজনেরা আপনারা কি দেওয়ানবাগীর গোপন কেশও কেউ স্পর্শ করতে পেরেছিলেন? জ্বী, ঠিক শুনেছেন, গোপন কেশ! কি বললেন, তখন আপনাদের বা সাবালক হন নাই? তা, আপনাদের বাপরা তখন কই ছিলেন? সবাই কী তখন 'কোঁহ-ই-তূর' পর্বতে 'জিকির-আসকার' নিয়ে ব্যস্ত ছিলেন...!  

১. মিচিও কাকু: https://www.ali-mahmed.com/2009/05/blog-post_07.html?m=1
২. খুন, শামীম...: https://www.ali-mahmed.com/2026/10/blog-post_23.html?m=1

৩. খুন, দিপু দাস: https://www.ali-mahmed.com/2025/12/blog-post_25.html?m=1

  



No comments:

Post a Comment

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।