এই দেখেন, এই যে, এই মহিলা 'হাজি সাব'! ইনি আমাদেরকে জানাচ্ছেন কেবল তিনি না তার পরিবারের লোকজনেরাও হাজি! হাজি পরিবার:
হজ করে আসার পর থেকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। এই দাওয়াতে মৌলভি সাহেবদের কিন্তু কোন সমস্যা হচ্ছে না। সমস্যা কেবল 'বনলতা এক্সপ্রেস' মুভি প্রদর্শনী নিয়ে! [১]
আবার দেখেন, আমাদের এই শফিকুল ইসলাম মাসুদ সাহেব যার ভয়ে নাকি শেখ হাসিনা কাঁপা-কাঁপি করতেন।
এবং যিনি মাত্র ২ ঘন্টায় ওসি, সেনাবাহিনির মেজরকে বদলি করে দেন! যার ভয়ে মাটি কাঁপে থরথর করে!
তিনি এও বলছেন, তাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান হাসিনার ডিজিটাল বাহিনীকে কাউন্টার দেওয়ার জন্য। তা কোথায় পাঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমে!
এই যে আরেকজন, ইনি এক না, একাধিক ফেরেশতার সঙ্গে বাতচিত করেছেন!
অবশ্য ফেরেশতার সঙ্গে কোন ভাষায় কথা বলেছেন এটা আর আমাদেরকে জানাননি!
সূত্র: ১. বনলতা এক্সপ্রেস...: https://www.ali-mahmed.com/2026/06/blog-post_04.html?m=1
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।