১. কাতারে ফাঁক রাখলে শয়তান ঢোকে।
হাদিস: ...কাতারে ফাঁক রাখো না। শয়তান ছোট কালো বকরির মতো ঢোকে।
উৎস: সুনান আবু দাউদ 667
২. কালো কুকুর শয়তান।
হাদিস: ...কালো কুকুর শয়তান... নামাজের সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়...
উৎস: সহিহ মুসলিম 510
৩. মাছি পড়লে ডুবাও।
হাদিস: ...খাবারে মাছি পড়লে পুরোটা ডুবিয়ে দাও। এক ডানায় রোগ, অন্য ডানায় শিফা।
উৎস: সহিহ বুখারি 3320
৪. উটের প্রস্রাব ওষুধ।
হাদিস: ...উরাইনার লোকদের পেটের অসুখে নবি ﷺ উটের দুধ ও প্রস্রাব খেতে বলেন।
উৎস: সহিহ বুখারি 233; সহিহ মুসলিম 1671
৫. সাতটা আজওয়া খেজুর = অ্যান্টি-বিষ।
হাদিস: ...যে সকালে সাতটা আজওয়া খেজুর খাবে, সেদিন বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না।
উৎস: সহিহ বুখারি 5445; সহিহ মুসলিম 2047
৬. জ্বর জাহান্নামের তাপ।
হাদিস: ...জ্বর জাহান্নামের তাপ থেকে হয়। পানি দিয়ে ঠাণ্ডা করো।
উৎস: সহিহ বুখারি 5723; সহিহ মুসলিম 2209
৭. হাই তুললে শয়তান ঢোকে।
হাদিস: ...হাই শয়তানের পক্ষ থেকে। হাই তোলার সময় মুখ চেপে ধরো, নইলে শয়তান হাসবে।
উৎস: সহিহ বুখারি 3289; সহিহ মুসলিম 2994
৮. শয়তান নাকে রাত কাটায়।
হাদিস: ...ঘুম থেকে উঠে ৩ বার নাক ঝাড়ো। শয়তান নাকের বাঁশিতে রাত কাটায়।
উৎস: সহিহ বুখারি 3295; সহিহ মুসলিম 238
৯. শয়তান নামাজে বায়ূত্যাগ করে।
হাদিস: ...শয়তান নামাজে এসে বায়ূত্যাগ করে চলে যায় যাতে মনে হয় অজু ভেঙেছে... শব্দ বা গন্ধ না পাওয়া পর্যন্ত নামাজ ছাড়বে না।
উৎস: সহিহ বুখারি 608; সহিহ মুসলিম 389
১০. সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে ওঠে।
হাদিস: ...সূর্য ওঠার ও ডোবার সময় নামাজ পড়ো না। সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝে ওঠে।
উৎস: সহিহ বুখারি 3273; সহিহ মুসলিম 832
১১. মোরগ ফেরেশতা দেখে, গাধা শয়তান দেখে।
হাদিস: ...মোরগ ডাক শুনলে আল্লাহর ফজল চাও, কারণ সে ফেরেশতা দেখেছে। গাধার ডাক শুনলে শয়তান থেকে পানাহ চাও, কারণ সে শয়তান দেখেছে।
উৎস: সহিহ বুখারি 3303; সহিহ মুসলিম 2729
১২. ইঁদুর ইহুদি ছিল।
হাদিস: ...ইঁদুরের একটা দল মাসখ হয়ে গেছে। প্রমাণ: উটের দুধ দিলে খায় না, ছাগলের দুধ খায়। কারণ ইহুদিরা উটের দুধ খায় না।
উৎস: সহিহ বুখারি 3305; সহিহ মুসলিম 2997
১৩. কাক ফাসিক।
হাদিস: ...পাঁচটা ফাসিক প্রাণী: কাক, চিল, বিচ্ছু, ইঁদুর, হিংস্র কুকুর। ইহরাম-হেরেমেও মারো।
উৎস: সহিহ বুখারি 3314; সহিহ মুসলিম 1198
১৪. সাপ জ্বিন হতে পারে।
হাদিস: ...মদিনার ঘরে সাপ দেখলে ৩ বার সাবধান করো। না গেলে মারো, সে শয়তান।
উৎস: সহিহ মুসলিম 2236
১৫. গরু কথা বলে।
হাদিস: ...গরু চাষীকে বলে: "আমাকে চাষের জন্য সৃষ্টি করা হয়নি।" আবু বকর-উমর বিশ্বাস করেন।
উৎস: সহিহ বুখারি 3663
১৬. নেকড়ে কথা বলে।
হাদিস: ...নেকড়ে রাখালকে বলে: "আল্লাহর রিজিক কেড়ে নিলে?" রাখাল: "নেকড়ে কথা বলে!" নেকড়ে: "এর চেয়ে আশ্চর্য মদিনায় নবি।"
উৎস: সহিহ বুখারি 3663
১৭. পাথর কাপড় নিয়ে দৌড়ায়।
হাদিস: ...মুসা গোসল করছিলেন। পাথরে কাপড় রাখেন। পাথর কাপড় নিয়ে দৌড় দেয়। মুসা নগ্ন হয়ে "কাপড় দে" বলে দৌড়ান... বনু ইসরাইল দেখে ফেলে।
উৎস: সহিহ বুখারি 278; সহিহ মুসলিম 339
১৮. পাথর সালাম দিত।
হাদিস: ...মক্কায় একটা পাথর ছিল, নবুয়তের আগে আমাকে সালাম দিত। আমি এখনো চিনি।
উৎস: সহিহ মুসলিম 2277
১৯. গাছ হেঁটে এসে সাক্ষ্য দেয়।
হাদিস: ...বেদুইন প্রমাণ চায়। নবি ﷺ গাছকে ডাকেন। গাছ মাটি চিরে হেঁটে এসে ৩ বার সাক্ষ্য দেয়।
উৎস: সহিহ মুসলিম 3012
২০. খাবার তাসবিহ পড়ে।
হাদিস: ...সাহাবিরা নবি ﷺ-এর সাথে খাবার খাওয়ার সময় খাবার থেকে তাসবিহ শুনতেন।
উৎস: সহিহ বুখারি 3579
২১. আঙুল থেকে পানির ঝর্ণা।
হাদিস: ...হুদাইবিয়ায় পানি শেষ। নবি ﷺ পাত্রে হাত দেন। আঙুল থেকে পানির ঝর্ণা বের হয়। ১৫০০ লোক খায়, অজু করে।
উৎস: সহিহ বুখারি 3576; সহিহ মুসলিম 1856
২২. থুথু দিয়ে চোখ ভালো।
হাদিস: ...খায়বারের দিন আলির চোখ উঠেছিল। নবি ﷺ থুথু দেন। সাথে ভালো হয়ে যায়।
উৎস: সহিহ বুখারি 2942; সহিহ মুসলিম 2406
২৩. ঘাম সুগন্ধি।
হাদিস: ...উম্মে সুলাইম নবি ﷺ-এর ঘাম শিশিতে ভরতেন। সুগন্ধির চেয়ে ভালো গন্ধ।
উৎস: সহিহ মুসলিম 2331
২৪. থুথু-কফ বরকত।
উৎস: সহিহ বুখারি ২৭৩১-২৭৩২
২৫. চাঁদ দুই টুকরা।
হাদিস: ...মক্কার কাফিররা নিদর্শন চায়। নবি ﷺ আঙুল দিয়ে ইশারা করেন। চাঁদ দুই টুকরা হয়ে হেরা পাহাড়ের দুই পাশে চলে যায়।
উৎস: সহিহ বুখারি 3869; সহিহ মুসলিম 2802
২৬. সূর্য আরশের নিচে সিজদা করে।
হাদিস: ...আবু জরকে বলেন: সূর্য কোথায় যায়? বলেন: আরশের নিচে সিজদা করে, অনুমতি চায়... একদিন বলা হবে: যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। তখন পশ্চিম থেকে উঠবে।
উৎস: সহিহ বুখারি 3199; সহিহ মুসলিম 159
২৭. বাম হাতে খেলে শয়তান খায়।
হাদিস: ...বাম হাতে খেও না, শয়তান বাম হাতে খায় ও পান করে।
উৎস: সহিহ মুসলিম 2019
২৮. দাঁড়িয়ে পানি খেলে বমি করো।
হাদিস: ...দাঁড়িয়ে পানি খেও না। ভুলে খেলে বমি করো।
উৎস: সহিহ মুসলিম 2026
২৯. পড়ে যাওয়া লোকমা খাও।
হাদিস: ...লোকমা পড়ে গেলে ময়লা মুছে খেয়ে ফেলো। শয়তানের জন্য ছেড়ো না।
উৎস: সহিহ মুসলিম 2034
৩০. খাওয়ার পর আঙুল চাটো।
হাদিস: ...খাওয়ার পর আঙুল চেটে খাও। তোমরা জানো না কোন খাবারে বরকত আছে। শয়তান শেষ লোকমায় থাকে।
উৎস: সহিহ মুসলিম 2033
৩১. আজান শুনে শয়তান বায়ূত্যাগ করে।
হাদিস: ...আজান শুনে শয়তান বায়ূত্যাগ করতে পালায়।
উৎস: সহিহ বুখারি 608; সহিহ মুসলিম 389
৩২. ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ।
হাদিস: ...ঘোড়ার কপালের চুলে কিয়ামত পর্যন্ত কল্যাণ বাঁধা আছে - সওয়াব ও গনিমত।
উৎস: সহিহ বুখারি 2849; সহিহ মুসলিম 1873
৩৩. ইমামের আগে মাথা তুললে গাধার মাথা।
হাদিস: ...ইমামের আগে মাথা তুললে আল্লাহ মাথা গাধার মাথা বানিয়ে দেবেন।
উৎস: সহিহ বুখারি 691; সহিহ মুসলিম 427
৩৪. উপুড় হয়ে শুলে শয়তান শোয়।
হাদিস: ...উপুড় হয়ে শুয়ো না। এটা জাহান্নামিদের শোয়া। শয়তান এভাবে শোয়।
উৎস: সহিহ মুসলিম 2715
৩৫. রসুন খেয়ে মসজিদে না।
হাদিস: ...রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। ফেরেশতারা কষ্ট পায়।
উৎস: সহিহ বুখারি 855; সহিহ মুসলিম 564
৩৬. নারী, গাধা, কালো কুকুর নামাজ নষ্ট করে।
হাদিস: ...সামনে দিয়ে নারী, গাধা, কালো কুকুর গেলে নামাজ নষ্ট হয়... আয়েশা রাগ করেন: "আমাদের গাধা-কুকুর বানালে?"
উৎস: সহিহ মুসলিম 510; সহিহ বুখারি 511
৩৭. বেশিরভাগ জাহান্নামি নারী।
হাদিস: ...আমি জাহান্নামে উঁকি দিয়ে দেখলাম, বেশিরভাগ নারী। কারণ তারা স্বামীর অকৃতজ্ঞতা করে, লানত বেশি করে।
উৎস: সহিহ বুখারি 29; সহিহ মুসলিম 885
৩৮. নারীর বুদ্ধি-দ্বীন কম।
হাদিস: ...নারীদের বুদ্ধি ও দ্বীন কম। সাক্ষী দুইজন = এক পুরুষ। মাসিকের জন্য নামাজ-রোজা নেই।
উৎস: সহিহ বুখারি 304; সহিহ মুসলিম 79
৩৯. স্বামী ডাকলে স্ত্রী না আসলে ফেরেশতা লানত দেয়।
হাদিস: ...স্বামী ডাকলে স্ত্রী না আসলে সকাল পর্যন্ত ফেরেশতা লানত দেয়।
উৎস: সহিহ বুখারি 3237; সহিহ মুসলিম 1436
৪০. স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না।
হাদিস: ...স্বামী ঘরে থাকলে তার অনুমতি ছাড়া নারী নফল রোজা রাখবে না।
উৎস: সহিহ বুখারি 5195; সহিহ মুসলিম 1026
৪১. বড় পুরুষকে দুধ খাওয়ানো।
হাদিস: ...সাহলার স্বামী সেবক সালিমকে ঘৃণা করত। নবি ﷺ বলেন: "তাকে ৫ বার দুধ খাওয়াও, হারাম হয়ে যাবে।" সাহলা বলে: "বড় দাড়িওয়ালা পুরুষ।" বলেন: "খাওয়াও।"
ব্যাখ্যা: এটা সাহলা-সালিমের জন্য খাস হুকুম ছিল। আম নয়।
উৎস: সহিহ মুসলিম 1453
৪২. কুকুরের লালা ৭ বার ধোও।
হাদিস: ...কুকুর পাত্রে মুখ দিলে ৭ বার ধোও, প্রথমবার মাটি দিয়ে।
উৎস: সহিহ মুসলিম 279
৪৩. বিড়াল নাপাক না।
হাদিস: ...বিড়াল নাপাক না। তোমাদের ঘরে ঘুরে বেড়ায়।
উৎস: সহিহ মুসলিম 281
৪৪. সমুদ্রের মৃত প্রাণী হালাল।
হাদিস: ...সমুদ্রের পানি পাক, মৃত প্রাণী হালাল।
উৎস: সহিহ বুখারি 5493; সহিহ মুসলিম 1935
৪৫. গোবর-হাড্ডি জ্বিনের খাবার।
হাদিস: ...গোবর, হাড্ডি দিয়ে ইস্তিঞ্জা করো না। এগুলো জ্বিনের খাবার।
উৎস: সহিহ মুসলিম 450
৪৬. জ্বিন মসজিদে কুরআন শোনে।
হাদিস: ...নাসিবিনের জ্বিনরা এসে কুরআন শোনে। নবি ﷺ তাদের হাড্ডি খাবার বানান।
উৎস: সহিহ মুসলিম 450
৪৭. বাজার সবচেয়ে খারাপ জায়গা।
হাদিস: ...সবচেয়ে খারাপ জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা মসজিদ।
উৎস: সহিহ মুসলিম 671
৪৮. ভ্রু প্লাক করলে লানত।
হাদিস: ...ভ্রু প্লাককারী, দাঁত ফাঁককারী, সৌন্দর্যের জন্য সৃষ্টি বদলকারীকে আল্লাহ লানত দেন।
উৎস: সহিহ বুখারি 5931; সহিহ মুসলিম 2125
৪৯. উল্কি আঁকলে লানত।
হাদিস: ...উল্কি আঁকা, আঁকানো, সুদ খাওয়া - সবাইকে লানত।
উৎস: সহিহ বুখারি 5962
৫০. পুরুষের সোনার আংটি হারাম।
হাদিস: ...নবি ﷺ নিজের সোনার আংটি খুলে ফেলে দেন... এক জ্বলন্ত আগুনের টুকরা হাতে নিচ্ছো...
উৎস: সহিহ মুসলিম 2091
৫১. রেশমের বিছানা হারাম।
হাদিস: ...রেশমের কাপড় পরো না, রেশমের বিছানায় শুয়ো না।
উৎস: সহিহ বুখারি 5832
৫২. ছবিওয়ালা বালিশ ছিঁড়ো।
হাদিস: ...আয়েশার ছবিওয়ালা বালিশ দেখে নবি ﷺ দরজায় দাঁড়িয়ে যান। চেহারা লাল হয়ে যায়। বলেন: ছিঁড়ে ফেলো।
উৎস: সহিহ বুখারি 5954; সহিহ মুসলিম 2107
৫৩. ঘরে কুকুর থাকলে ফেরেশতা আসে না।
হাদিস: ...যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না।
উৎস: সহিহ বুখারি 3225; সহিহ মুসলিম 2106
৫৪. টাখনুর নিচে কাপড় = জাহান্নাম।
হাদিস: ...টাখনুর নিচে কাপড়ের যতটুকু যাবে, ততটুকু জাহান্নামে।
উৎস: সহিহ বুখারি 5787
৫৫. দাবা খেললে শূকরের রক্তে হাত।
হাদিস: ...যে দাবা খেলে সে শূকরের মাংস ও রক্তে হাত ডুবায়।
উৎস: সহিহ মুসলিম 2260
৫৬. ছবি আঁকলে কিয়ামতে রুহ দিতে বলবে।
হাদিস: ...ছবি আঁকনেওয়ালাকে কিয়ামতে বলা হবে: এতে রুহ দাও। সে পারবে না, আজাব হবে।
উৎস: সহিহ বুখারি 5951; সহিহ মুসলিম 2110
৫৭. গান-বাজনা হারাম হবে।
হাদিস: ...আমার উম্মতে কিছু লোক জিনা, রেশম, মদ, বাদ্যযন্ত্র হালাল করবে।
উৎস: সহিহ বুখারি 5590
৫৮. কবর পাকা করা হারাম।
হাদিস: ...কবর পাকা করতে, তার উপর বসতে, তার উপর ঘর বানাতে নিষেধ করেছেন।
উৎস: সহিহ মুসলিম 970
৫৯. নারী নেতা হলে সফল না।
হাদিস: ...যে জাতি নারীকে নেতা বানায়, তারা সফল হবে না।
উৎস: সহিহ বুখারি 4425
৬০. মেয়ে শিশু কাঁধে নিয়ে নামাজ।
হাদিস: ...নবি ﷺ উমামা বিনতে জয়নবকে কাঁধে নিয়ে নামাজ পড়তেন। সিজদায় নামাতেন, দাঁড়ালে তুলতেন।
উৎস: সহিহ বুখারি 516; সহিহ মুসলিম 543
৬১. বিড়াল বেঁধে মারলে জাহান্নাম।
হাদিস: ...এক নারী বিড়াল বেঁধে রেখে না খাইয়ে মেরে ফেলে। তাই জাহান্নামে গেছে।
উৎস: সহিহ বুখারি 3318; সহিহ মুসলিম 2242
৬২. পতিতা কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাত।
হাদিস: ...এক পতিতা কূপের পাশে হাঁপানো কুকুর দেখে মোজায় পানি তুলে খাওয়ায়। আল্লাহ মাফ করে জান্নাত দেন।
উৎস: সহিহ বুখারি 3321; সহিহ মুসলিম 2245
৬৩. ১০০ উট দিয়াত।
হাদিস: ...মুসলিম হত্যার দিয়াত ১০০ উট।
উৎস: সহিহ বুখারি 6896
৬৪. চোরের হাত কাটো।
হাদিস: ...চোর পুরুষ-নারী উভয়ের হাত কাটো। ১/৪ দিনার চুরি করলেও।
উৎস: সহিহ বুখারি 6789; সহিহ মুসলিম 1684
৬৫. মদ খেলে ৮০ বেত।
হাদিস: ...নবি ﷺ মদখোরকে জুতা ও খেজুর ডাল দিয়ে ৪০ বার মারেন। আবু বকর ৪০, উমর ৮০ করেন।
উৎস: সহিহ বুখারি 6773; সহিহ মুসলিম 1706
৬৬. দাঁড়িয়ে প্রস্রাব করেছেন।
হাদিস: ...নবি ﷺ এক গোত্রের আবর্জনার জায়গায় গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন।
উৎস: সহিহ বুখারি 224; সহিহ মুসলিম 273
৬৭. পিঁপড়া পোড়ানো নিষেধ।
হাদিস: ...এক নবিকে পিঁপড়া কামড়ায়। তিনি পুরা বাসা পুড়িয়ে দেন। আল্লাহ বলেন: একটা পিঁপড়ার জন্য পুরা জাতি পোড়ালে? এরপর পোড়ানো নিষেধ।
উৎস: সহিহ বুখারি 3019; সহিহ মুসলিম 2241
৬৮. ব্যাঙ মারা নিষেধ।
হাদিস: ...ডাক্তার ব্যাঙ দিয়ে ওষুধ বানাতে চায়। নবি ﷺ ব্যাঙ মারা নিষেধ করেন।
উৎস: সহিহ মুসলিম 1937
৬৯. হুদহুদ, পিঁপড়া, মৌমাছি মারা নিষেধ।
হাদিস: ...৪টা প্রাণী মারা নিষেধ: হুদহুদ, পিঁপড়া, মৌমাছি, সুরাদ।
উৎস: সহিহ বুখারি 3319
৭০. বদনজর সত্য।
হাদিস: ...বদনজর সত্য। ভাগ্যকে কিছু ডিঙাতে পারলে বদনজর পারত।
উৎস: সহিহ মুসলিম 2188
৭১. জুতা পরে কবরস্থানে হাঁটা নিষেধ।
হাদিস: ...নবি ﷺ একজনকে জুতা পরে কবরের মাঝে হাঁটতে দেখে বলেন: সাবতিয়া জুতা খোলো।
উৎস: সহিহ বুখারি 1347
৭২. মৃতের জন্য ৩ দিনের বেশি শোক না।
হাদিস: ...স্বামী ছাড়া মৃতের জন্য ৩ দিনের বেশি শোক করো না। স্বামীর জন্য ৪ মাস ১০ দিন।
উৎস: সহিহ বুখারি 5334; সহিহ মুসলিম 1486
৭৩. মৃতকে গালি দিও না।
হাদিস: ...মৃতকে গালি দিও না। তারা যা করেছে তার কাছে পৌঁছে গেছে।
উৎস: সহিহ বুখারি 1393
৭৪. আত্মহত্যা করলে জাহান্নামে তাই করবে।
হাদিস: ...যে পাহাড় থেকে লাফ দেয়, জাহান্নামে তাই করবে চিরকাল... যে ছুরি মারে, জাহান্নামে ছুরি মারবে... যে বিষ খায়, জাহান্নামে বিষ খাবে...
উৎস: সহিহ বুখারি 5778; সহিহ মুসলিম 109
৭৫. ঋণগ্রস্তের জানাজা পড়তেন না।
হাদিস: ...নবি ﷺ ঋণগ্রস্তের জানাজা পড়তেন না। বলতেন: তোমরা পড়ো। ঋণ শোধ হলে পড়তেন।
উৎস: সহিহ বুখারি 2289; সহিহ মুসলিম 1619
৭৬. জানাজা দ্রুত নিয়ে যাও।
হাদিস: ...জানাজা দ্রুত নিয়ে যাও। ভালো হলে ভালোর দিকে, খারাপ হলে ঘাড় থেকে নামাও।
উৎস: সহিহ বুখারি 1315; সহিহ মুসলিম 944
৭৭. কবরে খেজুর ডাল গাড়েন।
হাদিস: ...দুই কবরে আজাব হচ্ছিল। নবি ﷺ খেজুর ডাল দুই টুকরা করে গাড়েন। বলেন: শুকানো পর্যন্ত হালকা হবে।
উৎস: সহিহ বুখারি 1361; সহিহ মুসলিম 292
৭৮. কবরের উপর বসো না।
হাদিস: ...কবরের উপর বসো না, কবরের দিকে নামাজ পড়ো না।
উৎস: সহিহ মুসলিম 972
৭৯. কবর যিয়ারত করো।
হাদিস: ...আমি কবর যিয়ারত নিষেধ করেছিলাম। এখন করো, মৃত্যু স্মরণ করায়।
উৎস: সহিহ মুসলিম 977
৮০. মৃতের হাড্ডি ভাঙা জীবিতের মতো।
হাদিস: ...মৃতের হাড্ডি ভাঙা জীবিতের হাড্ডি ভাঙার মতো।
উৎস: সহিহ মুসলিম 970
৮১. শহীদকে গোসল না।
হাদিস: ...উহুদের শহীদদের গোসল দেওয়া হয়নি, রক্তমাখা কাপড়েই দাফন।
উৎস: সহিহ বুখারি 1343
৮২. নবিদের দেহ মাটি খায় না।
হাদিস: ...আল্লাহ মাটির উপর নবিদের দেহ খাওয়া হারাম করেছেন।
উৎস: সহিহ বুখারি 1396
৮৩. নবি ﷺ কবরে দরুদ শোনেন।
হাদিস: ...আমার কাছে দরুদ পৌঁছানো হয়। আমি জবাব দেই।
উৎস: সহিহ মুসলিম 384
৮৪. জুমার দিন বেশি দরুদ।
হাদিস: ...জুমার দিন আমার উপর বেশি দরুদ পড়ো। দরুদ আমার কাছে পেশ করা হয়।
উৎস: সহিহ মুসলিম 384
৮৫. নবি ﷺ-এর নামে মিথ্যা = জাহান্নাম।
হাদিস: ...যে আমার নামে মিথ্যা বলে, সে জাহান্নামে বসার জায়গা করে নেয়।
উৎস: সহিহ বুখারি 110; সহিহ মুসলিম 3
৮৬. কুরআন ৭ হরফে নাজিল।
হাদিস: ...কুরআন ৭ হরফে নাজিল হয়েছে। যেটা সহজ পড়ো।
উৎস: সহিহ বুখারি 4992; সহিহ মুসলিম 818
৮৭. সুরা ইখলাস = ১/৩ কুরআন।
হাদিস: ...কুল হুয়াল্লাহু আহাদ কুরআনের ১/৩।
উৎস: সহিহ বুখারি 5015; সহিহ মুসলিম 811
৮৮. আয়াতুল কুরসি = শ্রেষ্ঠ আয়াত।
হাদিস: ...আয়াতুল কুরসি কুরআনের শ্রেষ্ঠ আয়াত।
উৎস: সহিহ মুসলিম 810
৮৯. সুরা বাকারার শেষ ২ আয়াত যথেষ্ট।
হাদিস: ...যে রাতে সুরা বাকারার শেষ ২ আয়াত পড়বে, তার জন্য যথেষ্ট।
উৎস: সহিহ বুখারি 5009; সহিহ মুসলিম 808
৯০. সুরা কাহাফ দাজ্জাল থেকে বাঁচায়।
হাদিস: ...যে সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, দাজ্জাল থেকে বাঁচবে।
উৎস: সহিহ মুসলিম 809
৯১. সুরা মুলক কবরের আজাব থেকে বাঁচায়।
হাদিস: ...সুরা মুলক পড়া লোকের জন্য সুপারিশ করবে, কবরের আজাব থেকে বাঁচাবে।
ব্যাখ্যা: তিরমিজি 2891, হাসান। মুসলিমে নাই।
উৎস: তিরমিজি 2891
৯২. যে ঘরে সুরা বাকারা পড়া হয় শয়তান পালায়।
হাদিস: ...যে ঘরে সুরা বাকারা পড়া হয়, শয়তান পালায়।
উৎস: সহিহ মুসলিম 780
৯৩. আল্লাহ হাসেন।
হাদিস: ...আল্লাহ দুই ব্যক্তিকে দেখে হাসেন: একজন আরেকজনকে হত্যা করে, দুজনই জান্নাতে যায়।
উৎস: সহিহ বুখারি 2826; সহিহ মুসলিম 1890
৯৪. আল্লাহ প্রতি রাতে নিচে নামেন।
হাদিস: ...আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে বলেন: কে ডাকবে, কবুল করব... কে মাফ চাইবে, মাফ করব...
উৎস: সহিহ বুখারি 1145; সহিহ মুসলিম 758
৯৫. ৩ শ্বাসে পানি খাও।
হাদিস: ...৩ শ্বাসে পানি খাও। বেশি তৃপ্তি, হজম ভালো, শিফা।
উৎস: সহিহ মুসলিম 2028
৯৬. খাবার দোষ ধরো না।
হাদিস: ...নবি ﷺ কখনো খাবার দোষ ধরেননি। ভালো লাগলে খেতেন, না লাগলে রেখে দিতেন।
উৎস: সহিহ বুখারি 3563; সহিহ মুসলিম 2064
৯৭. পেটের ৩ ভাগ।
হাদিস: ...আদম সন্তান পেটের চেয়ে খারাপ পাত্র ভরে না। কয়েক লোকমা যথেষ্ট... বেশি খেলে ১/৩ খাবার, ১/৩ পানি, ১/৩ শ্বাস।
উৎস: সহিহ মুসলিম 2054
৯৮. মিসওয়াক।
হাদিস: ...উম্মতের কষ্ট না হলে প্রতি নামাজে মিসওয়াক ফরজ করতাম।
উৎস: সহিহ বুখারি 887; সহিহ মুসলিম 252
৯৯. জুমার দিন গোসল।
হাদিস: ...জুমার দিন গোসল করা প্রত্যেক বালেগের উপর ওয়াজিব।
উৎস: সহিহ বুখারি 879; সহিহ মুসলিম 846
১০০. আতর ভালোবাসতেন।
হাদিস: ...নবি ﷺ আতর ভালোবাসতেন... ইসমিদ সুরমা দিতেন... বলে: চোখ ভালো করে, চুল গজায়।
উৎস: সহিহ মুসলিম 2254
১০১. হেনা-কাতাম দিয়ে চুল রাঙাও।
হাদিস: ...ইহুদি-খ্রিস্টান চুলে রং করে না। তোমরা করো। হেনা ও কাতাম দিয়ে।
উৎস: সহিহ বুখারি 3462; সহিহ মুসলিম 2103
১০২. কালো কলপ।
হাদিস: ...শেষ যুগে কালো কলপ দিয়ে রাঙাবে... জান্নাতের গন্ধও পাবে না।
ব্যাখ্যা: আলেমদের মতে বার্ধক্য ঢাকতে কালো কলপ মাকরুহ। জিহাদের জন্য জায়েজ।
উৎস: সহিহ মুসলিম 2102
১০৩. ডান হাতে ইস্তিঞ্জা না।
হাদিস: ...ডান হাতে লজ্জাস্থান ধরো না, ডান হাতে ইস্তিঞ্জা করো না।
উৎস: সহিহ বুখারি 153; সহিহ মুসলিম 267
১০৪. পায়খানায় ঢুকার দোয়া।
হাদিস: ...পায়খানায় ঢুকার আগে বলো: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
উৎস: সহিহ বুখারি 142; সহিহ মুসলিম 375
১০৫. পায়খানা থেকে বের হয়ে গুফরানাকা।
হাদিস: ...বের হয়ে বলো: গুফরানাকা।
উৎস: সহিহ মুসলিম 373
১০৬. বিসমিল্লাহ না বললে শয়তান খায়।
হাদিস: ...বিসমিল্লাহ না বললে শয়তান খাবার খায়... এক বেদুইন না বলে খেতে লাগল, নবি ﷺ হাত ধরলেন।
উৎস: সহিহ মুসলিম 2017
১০৭. খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ।
হাদিস: ...আল্লাহ বান্দার উপর খুশি হন যখন খেয়ে-পরে আলহামদুলিল্লাহ বলে।
উৎস: সহিহ মুসলিম 2734
১০৮. ঘুমের দোয়া।
হাদিস: ...ঘুমানোর সময়: বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। উঠে: আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা।
উৎস: সহিহ বুখারি 6324; সহিহ মুসলিম 2711
১০৯. সাত আকাশ।
হাদিস: ...আল্লাহ সাত আকাশ স্তরে সৃষ্টি করেছেন। দয়াময়ের সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখবে না।
উৎস: সহিহ বুখারি 3193; সহিহ মুসলিম 2809
১১০. আরশ পানির উপর।
হাদিস: ...আল্লাহর আরশ পানির উপর ছিল... তারপর আসমান-জমিন সৃষ্টি করেন।
উৎস: সহিহ বুখারি 7418
১১১. আরশ বহনকারী ফেরেশতা।
হাদিস: ...আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে কাঁধ ৭০০ বছরের রাস্তা।
উৎস: সহিহ বুখারি 4880
১১২. জিবরাইলের ৬০০ ডানা।
হাদিস: ...জিবরাইল ফেরেশতা। তার ৬০০ ডানা, প্রতিটা দিগন্ত ঢেকে ফেলে।
উৎস: সহিহ বুখারি 3232; সহিহ মুসলিম 174
১১৩. জিবরাইল আসল রূপে ২ বার।
হাদিস: ...নবি ﷺ জিবরাইলকে আসল রূপে ২ বার দেখেন: মক্কায় ও সিদরাতুল মুনতাহায়।
উৎস: সহিহ মুসলিম 177
১১৪. ফেরেশতা ডানা বিছায়।
হাদিস: ...জ্ঞান অন্বেষণকারীর জন্য ফেরেশতা ডানা বিছিয়ে দেয়।
উৎস: সহিহ মুসলিম 2699
১১৫. কিয়ামতে সূর্য ১ মাইল দূরে।
হাদিস: ...কিয়ামতে সূর্য ১ মাইল দূরে আসবে। ঘাম হাঁটু, কোমর, মুখ পর্যন্ত হবে... লাগাম হয়ে যাবে।
উৎস: সহিহ মুসলিম 2864
১১৬. পুলসিরাত চুলের চেয়ে সরু।
হাদিস: ...পুলসিরাত জাহান্নামের উপর। চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো... তার উপর কাঁটা আছে।
উৎস: সহিহ মুসলিম 183
১১৭. মিজান।
হাদিস: ...কিয়ামতে মিজান আনা হবে। আসমান-জমিন রাখলেও জায়গা হবে।
উৎস: সহিহ বুখারি 7516
১১৮. লা ইলাহা ইল্লাল্লাহ ৯৯ আমলনামার চেয়ে ভারী।
হাদিস: ...৯৯টা আমলনামা, প্রতিটা দৃষ্টিসীমা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ কার্ড রাখলে কার্ড ভারী হবে।
উৎস: সহিহ মুসলিম 45
১১৯. কিবলার দিকে মুখ/পিঠ করে পেশাব-পায়খানা না।
হাদিস: ...কিবলার দিকে মুখ বা পিঠ করে পেশাব-পায়খানা করো না। পূর্ব বা পশ্চিমে ফিরো।
উৎস: সহিহ বুখারি 144; সহিহ মুসলিম 264
১২০. ৩ ঢিলার কমে ইস্তিঞ্জা না।
হাদিস: ...৩ ঢিলার কমে ইস্তিঞ্জা করো না।
উৎস: সহিহ মুসলিম 262
১২১. গোবর-হাড্ডি দিয়ে ইস্তিঞ্জা না।
হাদিস: ...গোবর, হাড্ডি দিয়ে ইস্তিঞ্জা করো না। এগুলো তোমাদের ভাই জ্বিনের খাবার।
উৎস: সহিহ মুসলিম 450
১২২. জুমার দিন সূরা কাহাফ পড়ো।
হাদিস: ...যে জুমার দিন সূরা কাহাফ পড়বে, তার জন্য দুই জুমার মাঝে নূর হবে।
উৎস: সহিহ মুসলিম 809
১২৩. আজানের জবাব দাও।
হাদিস: ...মুয়াজ্জিন যা বলে তাই বলো। শেষে আমার উপর দরুদ পড়ো। তারপর ওসিলা চাও।
উৎস: সহিহ মুসলিম 384
১২৪. আজান ও ইকামতের মাঝে দোয়া ফেরত যায় না।
হাদিস: ...আজান ও ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না।
উৎস: সহিহ বুখারি 614
১২৫. মসজিদে দুনিয়াবি কথা না।
হাদিস: ...শেষ যুগে মসজিদে দুনিয়াবি কথা হবে। তাদের সাথে বসো না। আল্লাহর তাদের দরকার নাই।
উৎস: সহিহ মুসলিম 671
১২৬. মসজিদে কেনা-বেচা না।
হাদিস: ...মসজিদে কেনা-বেচা করতে দেখলে বলো: আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিক।
উৎস: তিরমিজি 1321, হাসান/সহীহ
১২৭. হারানো জিনিস মসজিদে খোঁজা না।
হাদিস: ...মসজিদে হারানো জিনিস খুঁজলে বলো: আল্লাহ ফিরিয়ে না দিক।
উৎস: সহিহ মুসলিম 569
১২৮. কাতার সোজা করো।
হাদিস: ...কাতার সোজা করো। কাতার সোজা নামাজের পূর্ণতা।
উৎস: সহিহ বুখারি 723; সহিহ মুসলিম 433
১২৯. প্রথম কাতারে ফেরেশতা দরুদ পড়ে।
হাদিস: ...আল্লাহ ও ফেরেশতারা প্রথম কাতারের উপর দরুদ পড়েন।
উৎস: সহিহ মুসলিম 430
১৩০. জামাতে নামাজ ২৭ গুণ।
হাদিস: ...জামাতে নামাজ একাকী নামাজের চেয়ে ২৭ গুণ উত্তম।
উৎস: সহিহ বুখারি 645; সহিহ মুসলিম 650
১৩১. ফজর ও এশা মুনাফিকের জন্য ভারী।
হাদিস: ...মুনাফিকের জন্য ফজর ও এশা সবচেয়ে ভারী নামাজ। সওয়াব জানলে হামাগুড়ি দিয়ে আসত।
উৎস: সহিহ বুখারি 657; সহিহ মুসলিম 651
১৩২. সূর্য ওঠার সময় নামাজ না।
হাদিস: ...সূর্য ওঠার সময় নামাজ পড়ো না। শয়তানের দুই শিংয়ের মাঝে ওঠে।
উৎস: সহিহ বুখারি 581; সহিহ মুসলিম 828
১৩৩. আসরের পর নামাজ না।
হাদিস: ...আসরের পর সূর্য ডোবা পর্যন্ত নামাজ নাই।
উৎস: সহিহ বুখারি 586; সহিহ মুসলিম 827
১৩৪. কবরের দিকে নামাজ না।
হাদিস: ...কবরের দিকে নামাজ পড়ো না, কবরের উপর বসো না।
উৎস: সহিহ মুসলিম 972
১৩৫. জুতা পরে জানাজা পড়া যায়।
হাদিস: ...নবি ﷺ জুতা পরে জানাজা পড়েছেন।
উৎস: সহিহ বুখারি 1338
১৩৬. শিশুর জানাজা পড়ো।
হাদিস: ...মুসলিমের শিশু মরলে জানাজা পড়ো। সে মা-বাবার জন্য আগে যাবে।
উৎস: সহিহ বুখারি 1248; সহিহ মুসলিম 2635
১৩৭. আত্মহত্যাকারীর জানাজা পড়া যায়।
হাদিস: ...নবি ﷺ আত্মহত্যাকারীর জানাজা পড়েননি, সাহাবিরা পড়েছেন।
উৎস: সহিহ মুসলিম 978
১৩৮. শহীদের জানাজা নাই।
হাদিস: ...উহুদের শহীদদের জানাজা পড়া হয়নি।
উৎস: সহিহ বুখারি 1343
১৩৯. গায়েবানা জানাজা জায়েজ।
হাদিস: ...নবি ﷺ নাজ্জাশির গায়েবানা জানাজা পড়েছেন।
উৎস: সহিহ বুখারি 1317; সহিহ মুসলিম 951
১৪০. জানাজায় ৪ তাকবির।
হাদিস: ...নবি ﷺ জানাজায় ৪ তাকবির দিতেন।
উৎস: সহিহ বুখারি 1333; সহিহ মুসলিম 957
১৪১. দাফনের পর তালকিন।
হাদিস: ...দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য মাগফিরাত চাও। এখন জিজ্ঞাসা করা হচ্ছে।
উৎস: সহিহ মুসলিম 2871
১৪২. কবরে পানি ছিটাও।
হাদিস: ...নবি ﷺ ছেলের কবরে পানি ছিটিয়েছেন।
উৎস: সহিহ মুসলিম 2872
১৪৩. কবরের আজাব থেকে পানাহ চাও।
হাদিস: ...নামাজে কবরের আজাব থেকে পানাহ চাও।
উৎস: সহিহ বুখারি 1377; সহিহ মুসলিম 588
১৪৪. দাজ্জাল থেকে পানাহ চাও।
হাদিস: ...নামাজে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাও।
উৎস: সহিহ মুসলিম 588
১৪৫. কিয়ামতে ৭০ হাজার বিনা হিসাবে জান্নাত।
হাদিস: ...আমার উম্মতের ৭০ হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা ঝাড়ফুঁক করে না, পাখি উড়ায় না, লোহা পোড়ায় না, রবের উপর ভরসা করে।
উৎস: সহিহ বুখারি 6541; সহিহ মুসলিম 218
১৪৬. হাউজে কাউসার।
হাদিস: ...আমার হাউজ ১ মাসের রাস্তা। পানি দুধের চেয়ে সাদা, মিশকের চেয়ে সুগন্ধি। পেয়ালা তারার মতো। যে খাবে পিপাসা পাবে না।
উৎস: সহিহ বুখারি 6579; সহিহ মুসলিম 2292
১৪৭. হাউজ থেকে তাড়ানো হবে।
হাদিস: ...কিছু লোককে হাউজ থেকে তাড়ানো হবে। আমি বলব: আমার উম্মত। বলা হবে: তুমি জানো না এরা পরে কী করেছে।
উৎস: সহিহ বুখারি 6584; সহিহ মুসলিম 2297
১৪৮. সুপারিশ।
হাদিস: ...কিয়ামতে আমি সুপারিশ করব। বলা হবে: যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জান্নাতে ঢুকাও।
উৎস: সহিহ বুখারি 7510; সহিহ মুসলিম 193
১৪৯. লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত।
হাদিস: ...যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরবে, জান্নাতে যাবে।
উৎস: সহিহ মুসলিম 26
১৫০. ৯৯ নাম।
হাদিস: ...আল্লাহর ৯৯ নাম। যে গণনা করবে জান্নাতে যাবে।
উৎস: সহিহ বুখারি 2736; সহিহ মুসলিম 2677
১৫১. সুবহানাল্লাহ ১০০ বার = ১০০০ নেকি।
হাদিস: ...১০০ বার সুবহানাল্লাহ বললে ১০০০ নেকি লেখা হয়, ১০০০ গুনাহ মাফ হয়।
উৎস: সহিহ মুসলিম 2698
১৫২. আলহামদুলিল্লাহ মিজান ভরে।
হাদিস: ...আলহামদুলিল্লাহ মিজান ভরে দেয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসমান-জমিন ভরে দেয়।
উৎস: সহিহ মুসলিম 223
১৫৩. লা হাওলা ওয়ালা কুওয়াতা জান্নাতের ভাণ্ডার।
হাদিস: ...লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের ভাণ্ডার।
উৎস: সহিহ বুখারি 6384; সহিহ মুসলিম 2704
১৫৪. সাইয়েদুল ইস্তিগফার।
হাদিস: ...সকালে পড়ে মরলে জান্নাতি, সন্ধ্যায় পড়ে মরলে জান্নাতি।
উৎস: সহিহ বুখারি 6306
১৫৫. আয়াতুল কুরসি পড়ে ঘুমালে শয়তান আসে না।
হাদিস: ...রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমালে সকাল পর্যন্ত আল্লাহ পাহারা দেন, শয়তান আসে না।
উৎস: সহিহ বুখারি 2311
১৫৬. সুরা ইখলাস ৩ বার = পুরা কুরআন।
হাদিস: ...কুল হুয়াল্লাহু আহাদ ৩ বার পড়লে পুরা কুরআন খতমের সওয়াব।
উৎস: সহিহ মুসলিম 811
১৫৭. সুরা কাফিরুন শিরক থেকে মুক্তি।
হাদিস: ...ঘুমানোর সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো। শিরক থেকে মুক্তি।
উৎস: তিরমিজি 3403, হাসান/সহীহ
১৫৮. সুরা ফালাক-নাস ঝাড়ফুঁক।
হাদিস: ...নবি ﷺ সুরা ফালাক-নাস দিয়ে ঝাড়ফুঁক করতেন।
উৎস: সহিহ বুখারি 5016; সহিহ মুসলিম 2192
১৫৯. বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো।
হাদিস: ...সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো। শয়তান বন্ধ দরজা খোলে না।
উৎস: সহিহ বুখারি 3304; সহিহ মুসলিম 2012
১৬০. বিসমিল্লাহ বলে খাবার ঢাকো।
হাদিস: ...রাতে খাবার ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। বছরে এক রাতে মহামারি নামে।
উৎস: সহিহ মুসলিম 2014
১৬১. সালাম দাও।
হাদিস: ...তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ ঈমান না আনো। ঈমান আনবে না যতক্ষণ ভালো না বাসো। সালাম প্রচার করো, ভালোবাসা হবে।
উৎস: সহিহ মুসলিম 54
১৬২. মুচকি হাসি সদকা।
হাদিস: ...ভাইয়ের সামনে মুচকি হাসি সদকা।
উৎস: তিরমিজি 1956, সহীহ
১৬৩. রাস্তা থেকে কষ্ট দূর করা ঈমান।
হাদিস: ...ঈমানের ৭০ শাখা। সর্বনিম্ন রাস্তা থেকে কষ্ট দূর করা।
উৎস: সহিহ মুসলিম 35
১৬৪. লজ্জা ঈমানের অঙ্গ।
হাদিস: ...লজ্জা ঈমানের অঙ্গ।
উৎস: সহিহ বুখারি 24; সহিহ মুসলিম 36
১৬৫. আমানত না থাকলে ঈমান নাই।
হাদিস: ...যার আমানত নাই তার ঈমান নাই। যার ওয়াদা নাই তার দ্বীন নাই।
উৎস: সহিহ মুসলিম 58
১৬৬. মুনাফিকের ৩ আলামত।
হাদিস: ...মুনাফিকের আলামত ৩টা: মিথ্যা বলে, ওয়াদা ভাঙে, আমানতের খেয়ানত করে।
উৎস: সহিহ বুখারি 33; সহিহ মুসলিম 59
১৬৭. গালি দেওয়া ফাসেকি।
হাদিস: ...মুসলিমকে গালি দেওয়া ফাসেকি, হত্যা করা কুফরি।
উৎস: সহিহ বুখারি 48; সহিহ মুসলিম 64
১৬৮. অহংকার হারাম।
হাদিস: ...যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে, জান্নাতে যাবে না।
উৎস: সহিহ মুসলিম 91
১৬৯. আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না।
হাদিস: ...আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না।
উৎস: সহিহ বুখারি 5984; সহিহ মুসলিম 2556
১৭০. প্রতিবেশী কষ্ট দিলে জান্নাত নাই।
হাদিস: ...যার কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ না, সে জান্নাতে যাবে না।
উৎস: সহিহ মুসলিম 46
১৭১. এতিমের মাথায় হাত বুলাও।
হাদিস: ...এতিমের মাথায় হাত বুলালে প্রতি চুলে নেকি। আমি ও এতিমের কাফিল জান্নাতে এভাবে - দুই আঙুল মিলালেন।
উৎস: সহিহ বুখারি 6005
১৭২. বিধবার জন্য দৌড়ানো জিহাদ।
হাদিস: ...বিধবা ও মিসকিনের জন্য দৌড়ানো আল্লাহর রাস্তায় জিহাদ বা রাতভর নামাজ, দিনভর রোজার মতো।
উৎস: সহিহ বুখারি 6006; সহিহ মুসলিম 2982
১৭৩. কন্যা সন্তান জাহান্নামের ঢাল।
হাদিস: ...যার ৩ মেয়ে, ধৈর্য ধরে, খাওয়ায়-পরায়, কিয়ামতে জাহান্নামের ঢাল হবে।
উৎস: সহিহ মুসলিম 2631
১৭৪. মা-বাবার সাথে সদ্ব্যবহার।
হাদিস: ...এক লোক জিহাদের অনুমতি চায়। বলেন: মা-বাবা জীবিত? বলে: হ্যাঁ। বলেন: তাদের মধ্যে জিহাদ করো।
উৎস: সহিহ বুখারি 3004; সহিহ মুসলিম 2549
১৭৫. মা ৩ গুণ বেশি হকদার।
হাদিস: ...কে বেশি হকদার? বলেন: তোমার মা। তারপর? তোমার মা। তারপর? তোমার মা। তারপর? তোমার বাবা।
উৎস: সহিহ বুখারি 5971; সহিহ মুসলিম 2548
১৭৬. বাবা জান্নাতের দরজা।
হাদিস: ...বাবা জান্নাতের মধ্য দরজা। চাইলে নষ্ট করো, চাইলে রক্ষা করো।
উৎস: তিরমিজি 1900, সহীহ
১৭৭. স্বামী সন্তুষ্ট অবস্থায় মরলে জান্নাত।
হাদিস: ...যে নারী মরে আর স্বামী সন্তুষ্ট, সে জান্নাতে যাবে।
উৎস: তিরমিজি 1161, সহীহ
১৭৮. দুনিয়া মুমিনের জেল।
হাদিস: ...দুনিয়া মুমিনের জেল, কাফিরের জান্নাত।
উৎস: সহিহ মুসলিম 2956
১৭৯. দুনিয়া আল্লাহর কাছে মশার ডানার সমান না।
হাদিস: ...দুনিয়া আল্লাহর কাছে মশার ডানার সমান হলে কাফিরকে এক ঢোক পানি দিতেন না।
উৎস: তিরমিজি 2320, সহীহ
১৮০. সবচেয়ে ধনী দরিদ্র।
হাদিস: ...কিয়ামতে দুনিয়ার সবচেয়ে ধনীকে এনে জাহান্নামে এক ডুব দিয়ে বলা হবে: কখনো সুখ পেয়েছ? বলবে: না। দুনিয়ার সবচেয়ে দুঃখীকে জান্নাতে এক ডুব দিয়ে বলা হবে: কখনো কষ্ট পেয়েছ? বলবে: না।
উৎস: সহিহ মুসলিম 2807
১৮১. কবরের আজাব।
হাদিস: ...মৃতকে কবরে রাখলে দুই ফেরেশতা আসে। জিজ্ঞেস করে: তোমার রব কে? দ্বীন কী? এই লোক কে? মুমিন বলে: আল্লাহ রব, ইসলাম দ্বীন, মুহাম্মদ নবি। কাফির বলে: হায় হায়, জানি না। লোহার হাতুড়ি দিয়ে মারে। চিৎকার জিন-ইনসান ছাড়া সবাই শোনে।
উৎস: সহিহ বুখারি 1374; সহিহ মুসলিম 2870
১৮২. কিয়ামতের আলামত: দাসী মনিব প্রসব করবে।
হাদিস: ...জিবরাইল জিজ্ঞেস করেন: কিয়ামত কখন? বলেন: প্রশ্নকারী জানলেওয়ালার চেয়ে বেশি জানে না। আলামত: দাসী মনিব প্রসব করবে, নগ্নপদ রাখাল উঁচু বিল্ডিং বানাবে।
উৎস: সহিহ বুখারি 50; সহিহ মুসলিম 8
১৮৩. কিয়ামতের আলামত: ইলম উঠে যাবে।
হাদিস: ...কিয়ামতের আগে ইলম উঠে যাবে, মূর্খতা-জিনা-মদ বাড়বে, পুরুষ কমবে, নারী বাড়বে। ৫০ নারীর ১ পুরুষ।
উৎস: সহিহ বুখারি 81; সহিহ মুসলিম 2671
১৮৪. কিয়ামতের আলামত: আরব আবার বাগান হবে।
হাদিস: ...কিয়ামত হবে না যতক্ষণ আরব ভূমি আবার বাগান ও নদী না হয়।
উৎস: সহিহ মুসলিম 157
১৮৫. কিয়ামতের আলামত: সোনার পাহাড়।
হাদিস: ...ফোরাত নদী সোনার পাহাড় বের করবে। ৯৯ জন মরবে। প্রত্যেকে বলবে: আমি বাঁচব।
উৎস: সহিহ বুখারি 7119; সহিহ মুসলিম 2894
১৮৬. কিয়ামতের আলামত: কাবা ধ্বংস।
হাদিস: ...হাবশি সরু পায়ে কাবা ধ্বংস করবে।
উৎস: সহিহ বুখারি 1591; সহিহ মুসলিম 2909
১৮৭. কিয়ামতের আলামত: কাহতান থেকে লোক।
হাদিস: ...কাহতান থেকে লোক বের হয়ে লাঠি দিয়ে মানুষ তাড়াবে।
উৎস: সহিহ বুখারি 3517; সহিহ মুসলিম 2910
১৮৮. কিয়ামতের আলামত: আগুন।
হাদিস: ...হেজাজ থেকে আগুন বের হবে। বসরার উটের ঘাড় আলো করবে।
উৎস: সহিহ বুখারি 7118; সহিহ মুসলিম 2902
১৮৯. শেষ যুগে মিথ্যুক দাজ্জাল।
হাদিস: ...শেষ যুগে মিথ্যুক দাজ্জাল বের হবে। এমন হাদিস বলবে যা তোমরা-বাপদাদা শোনোনি। সাবধান।
উৎস: সহিহ মুসলিম 6
১৯০. ইলম উঠে যাবে আলেম মরে।
হাদিস: ...আল্লাহ ইলম তুলে নেন না, আলেম তুলে নেন। মূর্খরা ফতোয়া দেবে, গোমরাহ হবে।
উৎস: সহিহ বুখারি 100; সহিহ মুসলিম 2673
১৯১. কুরআন পড়ে কিন্তু গলার নিচে যায় না।
হাদিস: ...একদল বের হবে। কুরআন পড়বে, গলার নিচে যাবে না। ইসলাম থেকে বের হয়ে যাবে তীরের মতো।
উৎস: সহিহ বুখারি 3610; সহিহ মুসলিম 1064
১৯২. মুসলিম সংখ্যায় বেশি, ফেনার মতো।
হাদিস: ...তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু ফেনার মতো। শত্রুর অন্তর থেকে ভয় উঠে যাবে, তোমাদের অন্তরে ওয়াহান ঢুকবে। ওয়াহান: দুনিয়ার মহব্বত, মৃত্যুর ভয়।
উৎস: আবু দাউদ 4297, সহীহ
১৯৩. ৭৩ দল।
হাদিস: ...ইহুদি ৭১ দল, খ্রিস্টান ৭২ দল। আমার উম্মত ৭৩ দল। ৭২ জাহান্নামে, ১ জান্নাতে। তারা: জামাত।
উৎস: তিরমিজি 2641, সহীহ
১৯৪. গুরাবা।
হাদিস: ...ইসলাম গরিব অবস্থায় শুরু, গরিব অবস্থায় ফিরবে। গুরাবার জন্য সুসংবাদ। গুরাবা: মানুষ নষ্ট হলে যারা ঠিক করে।
উৎস: সহিহ মুসলিম 145
১৯৫. শামে বরকত।
হাদিস: ...হে আল্লাহ, আমাদের শামে বরকত দাও, ইয়েমেনে বরকত দাও। বলল: নজদেও। বললেন: ওখানে ভূমিকম্প-ফিতনা, শয়তানের শিং ওঠে।
উৎস: সহিহ বুখারি 1037
১৯৬. কনস্টান্টিনোপল বিজয়।
হাদিস: ...কনস্টান্টিনোপল বিজয় হবে। সেনাপতি কত উত্তম, সেনা কত উত্তম।
উৎস: সহিহ মুসলিম 2920
১৯৭. রোম বিজয়।
হাদিস: ...তোমরা কি কনস্টান্টিনোপল শুনেছ? হ্যাঁ। বললেন: আগে রোম বিজয় হবে।
উৎস: সহিহ মুসলিম 2920
১৯৮. ইমাম মাহদি।
হাদিস: ...মাহদি আমার বংশে, ফাতিমার সন্তান। পৃথিবী জুলুমে ভরে গেলে ন্যায় দিয়ে ভরবেন। ৭ বছর রাজত্ব করবেন।
উৎস: আবু দাউদ 4285, সহীহ
১৯৯. ঈসা দামেস্কে নামবেন।
হাদিস: ...ঈসা দামেস্কের পূর্বে সাদা মিনারে নামবেন। দুই ফেরেশতার ডানায় হাত রেখে। মাহদির পিছনে নামাজ পড়বেন।
উৎস: সহিহ মুসলিম 2937
২০০. টিকটিকি মারো, ১০০ নেকি।
হাদিস: ...টিকটিকি মারো। প্রথম আঘাতে মারলে ১০০ নেকি, দ্বিতীয় আঘাতে কম... কারণ ইবরাহিমের আগুনে ফুঁ দিয়েছিল।
উৎস: সহিহ মুসলিম 2240; সহিহ বুখারি 3359"
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।