Tuesday, February 3, 2026

একে গ্রেফতার করতে হবে, এখনই...

 

খালেদুজ্জামান, এই লোকটা ক্যান্টনমেন্টের ভেতরে আর্মিকে যে ভঙ্গিতে বলছে:

"(আপনাদের) বহুত বড়-বড় অফিসাররা আমাদের পা ধরছে...আমরা এই রকম কুকুরের মত পা-চাটা হই নাই...আপনারা গোলামি করছেন...আপনারা গান নিয়ে বসে আছেন...একদম জিহবা দিয়া চাইটা ফেলতাছেন, তারেক জিয়ার জন্য...।"

আমার যতটুকু মনে পড়ে, খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। থাকতেন ক্যান্টনমেন্টে। তারেক জিয়া অসময়ে বা নিয়ম বহির্ভূত  ভাবে গভীর রাতে বাসায় যেতে চাইলে এক ক্যাপ্টেন সারা রাত তাকে এমপি পোস্টে বসিয়ে রাখেন। এটা পত্রিকায় নিউজ হয়েছিল।

আর এই লোক অস্ত্র সহ গানম্যান নিয়ে ঢুকবে আবার এমন উদ্ধত ভঙিতে কথা বলবে! এ নিজের পরিচয় দিচ্ছে, তারেক জিয়ার বিরুদ্ধে ঢাকা ১৭ আসনের এমপি প্রার্থী খালিদুজ্জামান।  

এই লোক এখনও এমপি হয়নি—হলে, থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে তো প্যারালাল ক্যান্টনমেন্ট গড়ে তুলবে। যদি ২৪ ঘন্টার মধ্যে একে গ্রেফতার না-করা হয় তাহলে গুচ্ছের টাকা খরচ করে সেনাবাহিনী পোষার কোন প্রয়োজন নেই। সেনাবাহিনী কী কেবল ট্রাস্ট গ্রুপ নাম দিয়ে ব্যবসা করার জন্য? এমন 'ব্যবসাবান্ধব সেনাবাহিনী' দিয়ে আমরা কী করব!

No comments:

Post a Comment

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।