Search

Showing posts with label লানাত!. Show all posts
Showing posts with label লানাত!. Show all posts

Tuesday, July 14, 2026

শিক্ষামন্ত্রী: সত্য-মিথ্যা, মিথ্যা-সত্য!

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন:

কুমিল্লা একটা সেন্টার ব্যতীত কোন সেন্টারে পানি উঠেনি! ... ওই সেন্টারের একজন পরিক্ষার্থী পানিতে ভিজে গিয়েছিল। বাড়ি থেকে তার কাপড় আনা হয়েছিল এবং ১ ঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হয়েছিল!

এটা জেনে আমার খুব কান্না পাচ্ছিল, বুঝলেন! এতো মায়া-এতো মায়া! আমার এক চোখে জল, অন্য চোখে পানি চলে এসেছিল!

বিশ্বাস করেন, আমি মন্ত্রীদের সমস্ত কথা বিশ্বাস করতে চাই এবং আমি মন্ত্রীদের কথা বিশ্বাস করিও। কারণ?
মন্ত্রীরা সব জানেন, সর্বদা সত্য কথা বলেন এবং প্রচন্ড গরমের মধ্যেও স্যুট পরে থাকেন। এবং বিচিত্র কারণে আমরা যে দেখতে পাই তা দেখতে পান না!

'মন্ত্রীরা সব জানেন', অনেকে ভাবছেন, এটা আমি ফান করে বলছি। না! এটা আমি প্রমাণ করে মার্কেটে ছেড়ে দেব। শেখ হাসিনার সময় একজন বানিজ্য মন্ত্রী ছিলেন।

তিনি বললেন:

তার এলাকার লোকজন এখন খুব সুখে আছে। মহিলারা তিনবার লিপিস্টিক লাগাচ্ছে!

অন্যদের কথা জানি না কিন্তু আমার বউ কয় বেলা লিপিস্টিক লাগায় এটা আমি নিজেই জানি না অথচ মন্ত্রী তার এলাকার হাজার-লক্ষ মহিলাদের তিনবেলা লিপিস্টিক লাগাবার খবর দিব্যি জেনে বসে আছেন। আড়াই বার, পৌনে তিনবার না, একেবারে নিত্তিতে মেপে-মেপে তিনবার! 

যাই হোক, ফ্যাসিস্ট আমলের প্রসঙ্গ থাকুক। কিন্তু, কপাল আমার! জীবনে যা চেয়েছি তার উল্টোটা হয়েছে। কাকে ছেড়ে কাকে বিশ্বাস করব—মন্ত্রীকে বিশ্বাস করব নাকি এই ভিডিও ফুটেজগুলো? আমি খুব করে চাই কেউ এসে প্রমাণ করে দিক এই ফুটেজগুলো এআই দ্বারা নির্মিত।

এটা কুমিল্লা না! যতটুকু জানি কুমিল্লায় মেট্রোরেল নেই! অবশ্য শিক্ষামন্ত্রী যদি বলেন, কুমিল্লায় মিরপুর আছে, মেট্রোরেল আছে। তাহলে আছে। মন্ত্রীর কথার উপর কথা চলে না।

এটাও কুমিল্লা না! বাই দ্য ওয়ে, বাপটা স্যুট পরে মিডিয়ার সামনে আসেনি, এটা পচা কাজ হলো!

যে বাবাটা জিন্দাবাদ-জিন্দাবাদ করছেন তার বক্তব্য আমরা খুব-একটা গুরুত্ব দিচ্ছি না কারণ তার গায়েও স্যুট নেই! 

এটা এআই হওয়ার সম্ভাবনা প্রবল কারণ মেয়েটা যে ভঙ্গিতে পানিতে পড়েছে এটা বাস্তবসম্মত না! 

অনুমান করি, এটাও এআই হবে কারণ আমাদের পুলিশ আবার এভাবে দায়িত্ব পালন করে নাকি!

এই যে শিক্ষকরা কাঁধে করে খাতার বস্তা নিয়ে যাচ্ছেন আপনিই বলুন এ কী বাস্তবসম্মত? এটাও যে এআই দিয়ে করা এটা বোঝার জন্য কোন মতো মন্ত্রী হওয়া লাগে না!

এই যে আমাদের আরেক মন্ত্রী বাহাদুর! তিনি ভদ্র ভাষায় বলছেন, চট্টগাম শহর নিয়ে যেসমস্ত সংবাদ এসেছে সবই বানোয়াট! তিনি শহরময় ঘুরে-ঘুরে প্রমাণ দিয়ে দিয়েছেন।
ভাগ্যিস, এই ফুটেজটা মন্ত্রীদের চোখে পড়েনি নইলে বলতেন এটা তামিল ছবির দৃশ্য! 
আবার এ দৃশ্য দেখে মন্ত্রীরা দুম করে বলে বসবেন, এরা 'তাফরি' মানে ঘুরতে বেরিয়েছে:

সংসদভবনে শিক্ষামন্ত্রীর লাফ দেওয়ার দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম, তিনি টম ক্রুজের মত স্ট্যান্টবাজি করতে সক্ষম!

কিন্তু পানির মধ্যে এভাবে মোটরসাইকেল চালাতে পারবেন না! কারণ স্যুট ভিজে যাবে যে...! 







 



WhatsApp