Search

Wednesday, October 28, 2026

দেলওয়ার হোসেন সাঈদী-মানিক পশারী বনাম নগ্ন রাষ্ট্র!

সাইদী রাজাকার [+], কি রাজাকার না [++]—পশারী মুক্তিযোদ্ধা কি মুক্তিযোদ্ধা না, সে ভিন্ন আলোচনা।

কিন্তু একটা মানুষকে, রিপিট, একটা মানুষকে দাফন করতে বাধা দেওয়া হয়েছে, জানাজা পড়তে দেওয়া হয়নি! এই অধিকার এই গ্রহের, এই রাষ্টের, রাষ্ট্রের কোনও সন্তানের, সেই সন্তানেরও কোনও-এক রুহানি সন্তানের, কোনও শুয়োরের, কোনও কুকুরের, কোনও-একটা গুয়ে-ভাসা কৃমির, কারও নেই। রিপিট, কারও নেই! আপনি কোনও ধর্মের মানুষকে তাঁর মৃত্যুর পর ধর্মীয় আচারে বাধা দিতে পারেন না! লাউড এন্ড ক্লিয়ার!

খালেদ মুহিউদ্দিনের সাক্ষাৎকার-পর্ব থেকে আমরা যথারীতি তার আঞ্চলিক ভাষার জ্ঞানে আলোকিত হই, এবারও হলাম! তিনি জামায়াতের কোন-এক নেতা রাশেদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। কোন প্রমাণ না-দেখিয়ে তার বিখ্যাত আঞ্চলিক ভাষায় বলছেন,
'আমি কিন্তু শুনছি...'!

এই হচ্ছে, দুঁদে সাংবাদিকের নমুনা, 'আমি কিন্তু শুনছি...'! খালেদ মুহিউদ্দিন, এর কাজ হচ্ছে, 'গুইসাপ ৭৫০ বছর বাঁচে' [১], এই সমস্ত কাজের প্রশ্নগুলো না-করে এনায়েত উল্লাহ আব্বাসীকে হুজুর ডেকে-ডেকে মুখে ফেনা তুলে ফেলা। আজব, এর মিনিমাম প্রস্তুতিও থাকে না [*]!

সাবেক সেনাপ্রধান আজিজের ভাইরা-সব সন্ত্রাসী, এই সব মোক্ষম প্রশ্ন না-করে হাবিজাবি কথা বলা প্রকারান্তরে এদেরকে এক প্রকার ছাড় বা বৈধতা দেওয়া।

যাই হোক, খালেদ মুহিউদ্দিনকে নিয়ে আলোচনা করাটা 'শব্দের অপচয়'! মূল প্রসঙ্গ থেকে সরে গেছি!

এই যে লোকটা, প্রকাশ্যে হ্যান্ড-মাইকে ঘোষণা দিচ্ছে,

"মানিক পশারীকে পিরোজপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না..."

একে গ্রেফতার করে, আইনের আওতায় আনতে হবে। আমি মুক্তিযোদ্ধা চিনি না, আমি রাজাকার চিনি না—আমি চিনি একজন মানুষকে, আমি চিনি একজন মুসলমানকে, যাকে আপনি জানাজায়-কবরস্থ করতে বাধা দিচ্ছেন।

এই লোক কার পক্ষ নিয়ে এমন ধৃষ্টতা দেখাচ্ছে! এর টি-শার্টে যে 'মাসুদ সাইদী'র নাম, কে সে—আমার জানার প্র‍য়োজন নেই। তাকেও আইনের আওতায় আনতে হবে। হু দ্য হেল ইয়্যু আ' মাসুদ সাইদী—একটা মৃতদেহের প্রতি এই অসম্মান জানাবার সাহস আপনি কোথায় পেলেন?

একটা মৃতদেহ, সব কিছুর ঊর্ধ্বে এখন—তাঁর বিচারের সমস্ত দায় এখন পরম করুণাময়ের হাতে। আর কারও না! সে যেই হোক, যে অপরাধই করুক তাঁর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না! 
যেমনটা আপনি পারেন না গোলাম আজমের লাশে জুতা মারতে! যেমনটা আপনি পারেন না লাশবাহী গাড়িতে থুথু দিতে [২]

আর এটাও কল্পনা করা যায়, একটা সভ্য দেশে আপনি একটা মানুষকে শেষবিদায়ে বাধা দিচ্ছেন!

রাতের আঁধারে মোবাইলের ক্ষীণ আলোয় মানিক পশারীর বোন-মেয়ের কবর খোঁড়ার এই ছবিটা বাংলাদেশের একটা আইকনিক ছবি হয়ে থাকবে। 
মানিক পশারীর মেয়ের বক্তব্য!

মানিক পশারীর বোন-মেয়ে কি বলছেন:

রাষ্ট্র হচ্ছে পিতা—পিতাকে নগ্ন দেখতে ভাল লাগে না! আপনি চোখ বন্ধ করে একটু কল্পনা করুন, আপনার গুরুগম্ভীর, জাদরেল পিতা এটা শেখাচ্ছেন-ওটা শেখাচ্ছেন, কঠিন ধমক দিচ্ছেন কিন্তু গায়ে কাপড় নেই, একটা সুতোও নেই! দৃশ্যটা কল্পনা করে আমি চোখ বন্ধ করে ফেলি...!
... ... ... 
লেখাটা পাবলিশ করার পর মাসুদ সাঈদীর এই বক্তব্য দেখলাম:
এই লোক একজন আইনপ্রণেতা হয়েও, আল্লাহর নামে শুরু করেও, চোখের পলক না-ফেলে কেমনতরো মিথ্যা বলেন তার নমুনা এটা। তিনি মানিক পশারী কি করেছেন, কি করেন নাই এই নিয়ে হা বিতং এক বিরাট কিচ্ছা বলেছেন।
এই কিচ্ছা না-বলে পশারীর দাফন নিয়ে যে অমানবিক, অভূতপূর্ব, অনৈসলামিক কর্মকান্ড ঘটেছে তা নিয়ে বললে মানবিক, শোভন হত!
তিনি বলেছেন, কেউ দাফনে বাধা দেয়নি। ডাহা মিথ্যা কথা! তার নাম লেখা টি-শার্ট গায়ে প্রকাশ্যে মাইকিং হয়েছে:
"পশারীর দাফন পিরোজপুরের মাটিতে হবে না।...করতে দেব না।... " (প্রশাসনকেও হুমকি দেওয়া হয়েছে।)

দিনকে রাত, রাতকে দিন করা, চোখের পলক না-ফেলে মিথ্যা বলা এদের পক্ষেই সম্ভব। মাসুদ সাঈদী, তিনি আবার মানিক পশারী নামের মৃত মানুষটার মুক্তিযোদ্ধা ভাতা ফেরত চাচ্ছেন। এত কিছুর পরও যে মানুষটা প্রকাশ্যে এমন একটা বক্তব্য রাখতে পারেন তিনি অপ্রকাশ্যে কী না করতে পারেন [**]! ধৃষ্টতা বটে!

আচ্ছা, এরা কারা, কোত্থেকে আসে—যারা ধর্মের দোহাই দিয়ে গোল হয়ে তামাশা দেখতে-দেখতে মানুষ পুড়িয়ে মারে; কবর থেকে লাশ উঠিয়ে এনে পুড়িয়ে দেয়? আহা, এরা, এরাই তো...!

সূত্র:
১. গুইসাপ বাঁচে ৭৫০ বছর:   https://www.ali-mahmed.com/2026/10/blog-post_12.html?m=1

২. লাশবাহী গাড়ি...: https://www.ali-mahmed.com/2010/01/blog-post_28.html?m=1

*

** কোনও-একটা ভিডিও ক্লিপে দেখলাম মাসুদ সাঈদী তার ধৃষ্টতার আরেক নমুনা দেখাচ্ছেন! তিনি মৃত মানিক পশারীকে নিয়ে বলছেন যে তিনি চোরাকারবারী ছিলেন। ভাল-ভাল! এক বুড়ি আরেক বুড়িকে বলে নানি শ্বাশুড়ি! 
মাসুদ সাঈদী নিজে করছে দু-নম্বুরি:
এ করবে হালাল হোটেল! 

কেন মুক্তিযোদ্ধারা তাঁর জানাজায় শরিক হলেন না!
যে দেশে প্রকাশ্যে মুক্তিযোদ্ধার গালে জুতা মারেন সেই দেশে কী দাগ পড়েছে এদের সেধে অপমানিত হওয়ার!


কেবল একটা ইতরই উল্লসিত হতে পারে একজন মুসলমানের জানাজা খুঁড়ছে বাড়ির মেয়েরা:
পবিত্র কোরান মতে, আগুন ওরফে হারাম খেয়ে-খেয়ে [***] এদের শরীরে এমন 'আগুনে-জোশ' এসে যায় যে, এই নিয়ে উল্লাস করে!
ওয়াজের নামে টাকা নিয়ে, হারাম খেয়ে-খেয়ে মাদানির শরীরে এমন চর্বি জমেছে যে বলছে, মহিলাদেরকে লাথি মারার জন্য। বরং হারাম খাওয়ার জন্য এটা ওরই প্রাপ্য!

এই আব্বাসী কী জাঁক করেই না বলছে, 'মেয়ে-বোন মিলে দাফন করেছে...আ্যস-আ্যস...'!

এই যে আরেকটা লেকচার ঝাড়ছে! কী চিবিয়ে-চিবিয়েই না বলছে, 'পিরোজপুরে তোমাকে দাফন করতে দেয় নাই...'! 
এরা আলেম, না জালেম! এই হচ্ছে এদের মুখের জিহাদি ভাষা!

এই আরেকটা অসভ্য! এ উল্লাস করছে মেয়ে মানুষ মোবাইলের লাইট টিপে কবর খুড়ছে! 
এ যে কী পরিমাণ অসভ্য তার অজস্র  নমুনার একটা:
এর আবিষ্কার পবিত্র কোরানে ফেসবুকের কথা আছে, লাইক, শেয়ারের কথা আছে।
একে দিয়ে শরীয়া আইনে বিচার শুরু করা যেতে পারে!

এই যে আরেক ধর্ম-ব্যবসায়ী, কী অহংকার নিয়েই না বলছেন:

*** এই মোল্লারা যে ধর্ম বেচে টাকার বিনিময়ে ওয়াজ করে লক্ষ-লক্ষ টাকা আয় করেন আমরা দেখি এই বিষয়ে পবিত্র কোরানে কি বলা আছে? 

কোরানে আল্লাহ নবীদের মুখ দিয়ে বারবার বলিয়েছেন, আমি দাওয়াতের বিনিময়ে পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আল্লাহর কাছে। 

নবীরাই যদি বিনিময় না চান, তাহলে নবীর ওয়ারিশ দাবি করা বক্তা কীভাবে দাওয়াতের বিনিময়ে চুক্তি করে টাকা দাবি করতে পারেন? ওয়াজকে পেশা বানিয়ে এর বিনিময়ে দরদাম করা কোরানের এই আদর্শের সরাসরি বিপরীত। দুঃসাহস!

১. সূরা ইয়াসিন ৩৬:২১

"অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর তারাই সৎপথপ্রাপ্ত।" (আল্লাহর নির্দেশ)

২. সূরা আনআম ৬:৯০

"বলো, আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এটা তো সারা জগতের জন্য উপদেশ মাত্র।" (মুহাম্মদ সা.)

৩. সূরা হুদ ১১:২৯

"আর হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের কাছে কোনো ধন-সম্পদ চাই না। আমার প্রতিদান তো কেবল আল্লাহর কাছে।" (নূহ আ.)

৪. সূরা হুদ ১১:৫১

"হে আমার সম্প্রদায়, আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তাঁর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন।"(হুদ আ.)

৫. সূরা শোআরা ২৬:১০৯, ১২৭, ১৪৫, ১৬৪, ১৮০

"আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো বিশ্বজগতের প্রতিপালকের কাছে।" (নূহ আ., হুদ আ., সালেহ আ., লুত আ., শোয়াইব আ.)

৬. সূরা সোয়াদ ৩৮:৮৬

"বলো, আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আর আমি ভানকারীদের অন্তর্ভুক্তও নই।" (মুহাম্মদ সা.)

৭. সূরা শূরা ৪২:২৩

"বলো, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কেবল আত্মীয়তার ভালোবাসা ছাড়া।" (মুহাম্মদ সা.)

৮. "আল্লাহ যে-কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তারা কেবল আগুন দিয়ে নিজেদের উদর পূর্তি করে। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না ও তাদের পবিত্রও করবেন না। আর তাদের জন্য রয়েছে দুঃখজনক শাস্তি। (সূরা বাকারা ২:১৭৪)

৯. "... আর আমার আয়াতের বদলে স্বল্পমূল্য গ্রহণ করো না।..." (সূরা বাকারা ২:৪১)

—কোরানশরিফ, বঙ্গানুবাদ: মুহাম্মদ হাবিবুর রহমান  

... ... ... 
+

++










1 comment:

Badal Khandker said...

একজন মানুষের রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা অতীত ভূমিকা নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু মৃত্যুর পর তাঁর শেষ বিদায়টুকুও কি সম্মানজনক হতে পারে না? একজন মৃত মানুষের প্রতি ন্যূনতম মানবিক মর্যাদা প্রদর্শন কি আজ রাজনৈতিক পরিচয়ের কাছে পরাজিত?

আশঙ্কা হয়, বাংলাদেশকে হয়তো সামনে আরও নোংরা ও ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হতে হবে, যদি রাজনৈতিক প্রতিহিংসা, অসহিষ্ণুতা ও ভয়ের সংস্কৃতির অবসান না ঘটে।

রাজনীতির ময়দানে নৈতিকতার এই অধঃপতন কোথায় গিয়ে থামবে?

বাংলাদেশ কি মানুষের জন্য রাজনীতি করবে, নাকি রাজনীতির নামে মানুষের মানবিকতা, বিবেক ও মূল্যবোধেরই কবর রচনা করবে?

WhatsApp