Search

Wednesday, October 7, 2026

আমাদের 'বি চৌধুরী'—এক নক্ষত্রের বিদায়!

আবুল কাসেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী—যিনি বি, চৌধুরী নামে সমধিক পরিচিত ছিলেন।

আমাদের দেশের অসাধারণ একজন মানুষ! যেমন অসাধারণ ডাক্তার তেমন একজন বাকনিপুন-বাকপটু...! কী ছিলেন না তিনি?

 ভিডিও ঋণ: মাহি বি চৌধুরী

জীবনে কোন ভুল করে থাকলে সেটা হচ্ছে রাজনীতিতে আসা...। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন। কিন্তু বিএনপির 'পুতুল রাষ্ট্রপতি' হতে না-চাওয়ার কারণে  তাঁকে রাষ্টপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল!

কেমনতরো পুতুল, পুতুল রাষ্ট্রপতি হতে হয়! আমাদের দেশে একজন রাষ্ট্রপতিকে ক্রমশ একজন দলের লোক  হতে হয়!

সাবেক রাষ্টপতি বি চৌধুরীর সাথেও বিএনপির মতের মিল না-হওয়ার মূল কারণ ছিল—২০০২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে না-যাওয়া!

একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে তিনি নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন। তাঁর কবর-মাজার পরিদর্শনে না-যাওয়ার সিদ্ধান্ত একশো ভাগ সঠিক সিদ্ধান্ত ছিল। তিনি তো বিএনপির রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন গোটা রাষ্ট্রের।

এমনিতে কবর ওরফে মাজার জিয়ারতের নামে যেটা হয় তা এক অসভ্য প্রতিযোগিতা।
কল্পনা করা যায়, এরাও মানুষ! আচ্ছা, এদের পরিবার নাই—ওরা দেখে না এসব!

আহ, বি চৌধুরী নামের এই মানুষটাকে অমর্যাদার সঙ্গে কেবল বিদায় দেওয়া হয়নি; হেনেস্তাও করা হয়েছিল, চরম হেনেস্তা! পান্ডারা তাঁর উপর মটরসাইকেল তুলে দিয়েছিল, লাঞ্চিত করেছিল।

ছবি ঋণ: প্রথম আলো, ১২.০৩.০৪

... ... ... 
লেখার এই অংশটুকু রুমি আহমেদ-এর(https://www.facebook.com/share/19tBTAkA6k/) ফেসবুক পোস্ট থেকে নেওয়া।  
(যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন এর অধ্যাপক)

"অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দীর্ঘায়ু হয়েছেন! মৃত্যুর সময় ওনার সঠিক বয়েস ছিল ৯৪! 
৯৪ বছর একটিভ লাইফ আসলেই রেয়ার এবং বি চৌধুরী স্যার ৯৪ বছর পর্যন্তই  মোটামুটি কর্মক্ষমই ছিলেন! তারপরও উনি যাবার জন্যে রেডিই ছিলেন এবং যখন ওঁর ডাক এসেছে,  উনি যে কোন মূল্যে এই পৃথিবীর মাটি ঘেঁষে পড়ে থাকার চেষ্টা করেননি! 

আমি ওনার অসুখের ডিটেইল জানি না! ধরে নিলাম বার্ধক্য জনিত রোগ! 
যখন অসুস্থ হলেন—উনি কি করেছেন, আর কি করেন নি তার একটা লিস্ট দেই আপনাদের:

১. উনি ভর্তি হয়েছে নিজের তৈরী হাসপাতাল, উত্তরা মহিলা মেডিকেল কলেজ-এ। 
২. উনার চিকিৎসার দায়িত্ব দিয়েছিলেন ওনার স্টুডেন্টদেরকে যাঁদেরকে উনি মেডিসিন শিখিয়েছেন। কোন মেডিকেল বোর্ড, ধানাই-পানাই নেই! 
৩. উনি প্রথমেই একটা ব্যাপার ক্লিয়ার করে দিয়েছেন ওনার চিকিৎসকদেরকে 'বাবারা আমার বয়েস ৯৪ এখন আমার যাবার সময়! তোমরা আমার কমফোর্ট এনসিউর করো। কোন সার্জারি, ডেইলি খোঁচা খুঁচি, একগাদা ঔষধ কিছু লাগবে না! অক্সিজেন যদি আমাকে কমফোর্ট দেয়, শুধুই অক্সিজেন দাও! আমি আমার জীবন যাপন করেছি পরিপূর্ণ ভাবে! আল্লা আমাকে যদি আয়ু আরো দেন  দেবেন। ওই কয়টা দিন যাতে একটু কম্ফোর্টেবল থাকতে পারি। এই বয়সে এসে একদিন বেশি বাঁচার জন্যে সারা দুনিয়ার বিনিময়ে যমের সাথে রেসলিং করার আগ্রহ আমার নেই! 
৪. ওনার কমফোর্ট নিশ্চিত করা হয়েছে। উনি নামাজ কালাম পড়েছেন! উনি রবীন্দ্র সংগীত পছন্দ করতে! তরুণ চিকিৎসকরা, ওনার ছাত্রীরা পাশে বসে গান শুনিয়েছে যখন উনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন! এই একই কাজটা পশ্চিমা দেশের অধিকাংশ রুগীই করেন!

এবার বলি উনি কি করেন নি!
১. উনি সিএমএইচ-এ পাঠানোর জন্যে বায়না ধরেননি! নিজের হাতে গড়া চিকিৎসক ও হাসপাতালের উপর আস্থা রেখেছেন! 
২. দুনিয়ার সব ডাক্তার ডেকে এনে দৈনিক মেডিকেল বোর্ড এর মতো একটা সার্কাস এর সাবজেক্ট করেননি নিজেকে! 
৩. কর্পোরেট হাসপাতালে গিয়ে আশ্রয় নেননি!
৪. এয়ার এম্বুলেন্স এ করে ব্যাংকক/ সিঙ্গাপুর যাওয়ার বায়না ধরেননি! 
৫. পইপই করে বলে দিয়েছেন, না, ভেন্টিলেশন না! আইসিইউ বেডে হাত বাধা অবস্থায়, শরীরের সবগুলো ওপেনিং-এ একটা করে  টিউব ঢোকানো অবস্থায় না! মৃত্যুটা যেন হয় মর্যাদার সাথে, পিসফুলি! 

মানুষের অর্থব্যয় এর ক্ষমতা বাড়ার সাথে-সাথে আর চিকিৎসা ব্যবস্থার  কর্পোরেটাইজেশনের  সাথে-সাথে বাড়ছে ব্যয় সাপেক্ষ চিকিৎসা সেবা ব্যবস্থা! 
বাংলাদেশে হাসপাতালগুলো আজ আইসিইউ এর ব্যাপারে বেশ আগ্রহী! বড় শহর গুলোতে তো বটেই, জেলা এমনকি উপজেলা পর্যায়ের বেসরকারি হাসপাতাল গুলোতেও আজকাল আইসিইউ খোলা হচ্ছে।  
এই আইসিইওগুলো চালানোর পর্যাপ্ত লোকবল আমাদের যে নেই তাতে কোন প্রশ্নের অবকাশ নেই। তবে এর সাথে ওতপ্রেত ভাবে জড়িত আছে আরেকটি ব্যাপার। 
আমাদের চিকিৎসক সমাজ এন্ড অফ লাইফ হ্যান্ডেল করায় নিজের অভিজ্ঞতার অভাবে, রুগীর চাপে, পরিবারের চাপে অথবা সমাজের চাপে রুগীকে আইসিইউতে ভর্তির উপদেশ দিয়ে থাকেন যা অনেক ক্ষেত্রেই এপ্রোপ্রিয়েট না।

আইসিইউ চিকিৎসা খরচ অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে আইসিইউতে চিকিৎসা দিয়ে প্রচুর অর্থব্যয় ছাড়া আউটকাম এর কোন পরিবর্তন হয় না।
একবার বা দু'বার না অন্তত একশো বা ততোধিক এই ঘটনার বাংলাদেশে রিপিট হতে দেখেছি। একজন নব্বই উর্ধ প্রপিতামহ অসুস্থ হয়ে জীবনের শেষ একটা মাস হাসপাতালে কাটালেন, মৃত্যু পর্যন্ত!

ডিমেনশিয়ায় আক্রান্ত প্রপিতামহ জানলেন কিংবা বুঝলেন কিনা জানি না যে তার ভালো চিকিৎসা হল আইসিউতে কিন্তু তার ভালো চিকিৎসা দিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য পুরো পরিবারটা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেল! এই লক্ষ-লক্ষ টাকা হাসপাতালের বিল দিয়ে হয়তো এই পরিবারের কোন তরুণ একটা ব্যবসা ভেঞ্চার খুলতে পারতো অথবা কেউ বিদেশে পড়তে যেতে  পারতো।আর আইসিইউর লিমিটেড বেড আর রিসোর্সগুলো দখল হয়ে থাকল একজনের জন্য যার জীবন এমনিতেই শেষ প্রান্তে ডিমেনশিয়া আর নানাবিধ রোগে শয্যাশায়ী বছরের-পর-বছর ধরে। আইসিইউ লিমিটেড রিসোর্সটা ব্যবহার করা যেত একজন বিশ বছর বয়সী তরুণ রোগীর জন্য। 

তবে আইসিইউ ট্রায়াজ কালচারটা ডেভেলপ করা বলা যত সহজ, করা তত সহজ না। এই কালচার চেঞ্জ আসতে হবে ডাক্তার দের মাঝে, রোগীদের মাঝে আর সমাজে। 
পঁচাশি বছর বয়সী পিতামহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তাকে কি ভেন্টিলেটরে দেবেন? উনি কি ভেন্টিলেটর থেকে মুক্তি পাবেন কখনো? নাকি বাকি কটা দিন আইসিইউতে বেডের সাথে হাত বাধা অবস্থায় ভেন্টিলেটরের মতো একটা অমানবিক পেইনফুল সিষ্টেমের সাথে আটকিয়ে থেকে কাটাবেন? 
কিন্তু ভেন্টিলেটরে না-দিলে হয়তো আজই মৃত্যু হবে পিতামহের! ভেন্টিলেটরে না-দেয়াটা খুব কঠিন একটা সিদ্ধান্ত! এই ধরণের সিদ্ধান্ত নেয়ার জন্য যে কালচারাল দক্ষতা তা রোগীর মাঝে আসতে হবে, চিকিত্সকের মাঝে আসতে হবে, আর সমাজে আসতে  হবে! আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই অনেক পরিবর্তন হয়েছে। এক্ষেত্রেও নিশ্চয়ই হবে। আমি আশাবাদী খুব বেশিদিন লাগবে না। মৃত্যুটা বাড়িতে, পরিবার-পরিজন বেষ্টিত হয়ে নিজের বিছানায় হওয়াটাই কি বাঞ্চনীয় না? 
ডা. বি চৌধুরীর চেয়ে ভালো বুঝবে কে, কোনটা বাঞ্চনীয় আর কোনটা না! 

আরেকজন এই কাজ করেছেন কিছুদিন আগে, ডা. জাফরুল্লাহ চৌধুরী! নিজের হাসপাতাল ছেড়ে বিদেশ মুখী হননি! লাইফ সাপোর্টেও থাকতে চাননি।
এই উইজডম টা ডা. বি চৌধুরী বা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছিল! 

অধ্যাপক বি চৌধুরী অনেক উচ্চ শিক্ষিত, উঁচু পরিবারের, উচ্চ রুচির মানুষ ছিলেন। নিজের লাস্ট এক্ট দিয়ে দেশবাসীর জন্যে  উনি একটা রোল মডেল দিয়ে গেলেন! 
এই দুইজন হচ্ছেন আমাদের ন্যাশনাল হিরো! এঁরা আমাদের সামনে যে উদাহরণ তৈরী করে গেলেন জাতিগত ভাবে  তা আমরা কি ফলো করতে পারবো? ফলো করবো? নাকি চিরাচরিত প্রথায় ব্যাংকক থেকে কাঠের বাক্সে করে দেশে ফিরবো? 
ওঁনাদের এই  লাস্ট এক্টগুলো কি আমাদের এই ব্যয়বহুল জাতিগত স্বভাব কালচার এ কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবে?"


No comments:

WhatsApp